Bengal Liberty:
আরও সময় চাইল NCPI সাংসদরা। বিদ্রোহী হয়ে দল ছেড়েছেন। কিন্তু সাংসদ পদ ছাড়েননি। আর এই নিয়েই গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। NCPI– তে যোগ দেওয়া তৃণমূলের ২০ জন সাংসদ তাঁদের বিরুদ্ধে জারি হওয়া নোটিসের জবাব দেওয়ার জন্য আরও ৩ সপ্তাহ সময় চেয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর। তাদের উত্তর দেওয়ায় নির্ধারিত সাত দিনের সময়সীমা আজ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। তার আগেই অতিরিক্ত সময় চেয়ে আবেদন করলেন দলত্যাগী সাংসদরা। সূত্রের খবর, পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা।

অভিষেকের অভিযোগ (NCPI)
এই ঘটনার সূত্রপাত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কেন্দ্র করে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন সাংসদের সদস্যপদ বাতিলের দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন অভিষেক। তাঁর বক্তব্য, দল পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়া উচিত।
পরবর্তীতে একই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। তাঁর আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ওই ২০ সাংসদের নামে নোটিস জারি করে তাঁদের বক্তব্য জানতে চায়। একই সময়ে লোকসভার স্পিকারের দফতর থেকেও সাংসদদের বক্তব্য চেয়ে পৃথক নোটিস পাঠানো হয়। দুই নোটিসেই জবাব দেওয়ার জন্য সাত দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
আরও খবর

সময় চেয়ে আবেদন (NCPI)
মঙ্গলবার সেই সময়সীমা শেষ হলেও আপাতত জবাব না দিয়ে অতিরিক্ত ২০ দিন সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বাকি সাংসদদের এই আবেদনের পর বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাঁরা শেষ পর্যন্ত কী জবাব দেন এবং সদস্যপদ সংক্রান্ত আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
মমতা গদি হারাতেই তৃণমূল ছেড়ে NCPI তে যোগ দিয়েছেন মমতা ঘনিষ্ঠ একাধিক সাংসদ। NDA এর শরিক হয়ে নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার কথাও জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও হয়েছে। কিন্তু কালীঘাট নিজেদের অধিকার এখনই হারাতে নারাজ। ফলে NCPI সাংসদের রাজনৈতিক অবস্থা এখন কার্যত দোলাচলে।

আরও পড়ুনঃ জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ও রাজ্য সরকারকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

