Suvendu on Netaji: ‘পশ্চিমবঙ্গের মাটিতে নেতাজিকে অপমান করতে দেব না’, গ্রেফতারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Bengal Liberty: 

‘পশ্চিমবঙ্গের মাটিতে নেতাজিকে অপমান করতে দেব না। প্রয়োজনে গ্রেফতার করা হবে।’ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই বক্তব্যের পরই প্রশ্ন উঠেছে, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের ক্ষেত্রেও কি একইভাবে ব্যবস্থা নেওয়া হবে?

 

Advertisement
Advertisement

Suvendu on Netaji

 

 

সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন সাংসদ অনন্ত মহারাজ। তিনি দাবি করেছিলেন, স্বাধীনতা সংগ্রামে নেতাজির কোনও ভূমিকা ছিল না। এমনকি আজাদ হিন্দ ফৌজেরও অপব্যবহার করেছিলেন নেতাজি—এমন মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েন নেতাজিপ্রেমীরা। অনন্ত মহারাজের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়। এরপর থেকেই এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। এবার সেই আবহেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

বুধবার সকালেই বিধানসভায় বিধায়কদের নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে সেবা কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সন্ধ্যায় নেতাজিকে অসম্মান করলে গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন তিনি।

 

 

(Suvendu on Netaji)সোশ্যাল মিডিয়ায় নজর সাইবার সেলের

 

 

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি, অপপ্রচার বা বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া পুলিশি পদক্ষেপ করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) নির্দিষ্ট ধারায় আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

 

এদিন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি এবং সাইবার সেলকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, মিম বা অপপ্রচার চালানো হলে ভারতীয় ন্যায় সংহিতা এবং প্রযোজ্য আইনের ধারায় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্তদের গ্রেফতারও করা হতে পারে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, নেতাজিকে নিয়ে যাঁরা কুরুচিকর মন্তব্য করেছেন বা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন, তাঁদের বিরুদ্ধে কোনও রকম রেয়াত করা হবে না।

Suvendu on Netaji 

নেতাজিকে নিয়ে বিতর্কের মাঝেই রাজ্য সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়—এমনই অভিযোগ বিজেপির। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে আয়োজিত কর্মসূচি থেকে দেওয়া বক্তব্যে নেতাজির দেশপ্রেমের প্রসঙ্গের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক আক্রমণ শানান মমতা। বিজেপির দাবি, নেতাজি ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক জমি পুনরুদ্ধারের চেষ্টা করছেন তিনি।

 

Suvendu on Netaji

 

তবে সেই আবহেই বিধানসভা থেকে বিধায়কদের তিনটি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথমত, প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে সেবা কেন্দ্র তৈরি করতে হবে। দ্বিতীয়ত, সেই সেবা কেন্দ্রের নামকরণ করতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। তৃতীয়ত, সেবা কেন্দ্রে ধুতি-পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি রাখা বাধ্যতামূলক। বিজেপির দাবি, নেতাজিকে নিয়ে বিতর্কের আবহে এটিই মুখ্যমন্ত্রীর প্রথম রাজনৈতিক জবাব।

Suvendu on Netaji
Suvendu on Netaji

এরপর নবান্নে মুখ্যমন্ত্রীর বক্তব্যে আরও একটি বিষয় স্পষ্ট হয়েছে—নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ক্ষেত্রে দল বা পদ দেখে কোনও ছাড় দেওয়া হবে না। কোনও জনপ্রতিনিধি, বিধায়ক কিংবা সাংসদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে একই আইনি পদক্ষেপ করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Suvendu on Netaji

 

ফলে অনন্ত মহারাজের নেতাজি-সংক্রান্ত বিতর্কিত মন্তব্য নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীর এই অবস্থানের পর তাঁর বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ করা হয় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। নেতাজিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রশাসন যে এবার আরও কঠোর অবস্থান নিতে চলেছে, এদিনের সাংবাদিক বৈঠক থেকে সেই বার্তাই স্পষ্ট।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ “১৫ বছরে কিছুই করেননি”, হাওড়ার নিকাশি নিয়ে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রার

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury