TMC account
TMC account

TMC on Highcourt : তৃণমূলের আরও চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টে কালীঘাট তৃণমূল

Bengal Liberty: 

তৃণমূলের আরও চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। দলের দাবি, ইন্ডিয়ান ব্যাঙ্কের চারটি অ্যাকাউন্ট সাইবার অপরাধ সংক্রান্ত এফআইআরের ভিত্তিতে ফ্রিজ করা হয়েছে। তবে ওই অ্যাকাউন্টগুলিতে কোনও বেআইনি লেনদেনের প্রমাণ নেই বলেই আদালতে দাবি করেছে তৃণমূল।

Advertisement
Advertisement

TMC on Highcourt

 

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। কালীঘাট তৃণমূলের আবেদন, ফ্রিজ করে রাখা ওই চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দলের টাকা তোলার অনুমতি দেওয়া হোক। প্রয়োজনে অ্যাকাউন্ট পরিচালনার জন্য স্পেশাল অফিসার নিয়োগের প্রস্তাবও দিয়েছে দল।

 

এদিকে, মঙ্গলবার দলের দৈনন্দিন খরচ চালানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সেই মামলায় তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল দলের নিয়মিত খরচের হিসাব আদালতের সামনে তুলে ধরেন।

 

(TMC on Highcourt) সাইবার অপরাধের এফআইআরের ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজের দাবি তৃণমূলের

 

তিনি জানান, দলের ২১৫ জন কর্মীর এক মাসের বেতন বাবদ প্রায় ৫১ লক্ষ ২৩ হাজার টাকা খরচ হয়। পাশাপাশি, দলের ১৭টি অফিসের জন্য প্রতি মাসে প্রায় এক কোটি টাকা ভাড়া দিতে হয়। এই খরচ চালানোর জন্য দলের অ্যাকাউন্ট ব্যবহার করা প্রয়োজন বলেই আদালতে সওয়াল করা হয়।

TMC on Highcourt
TMC on Highcourt

এরপর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নির্দিষ্ট শর্ত মেনে ওই অ্যাকাউন্ট থেকে টাকা ব্যবহার করতে পারবে তৃণমূল। তবে কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী একজন স্পেশাল অফিসার অ্যাকাউন্টটির দায়িত্বে থাকবেন এবং তাঁর মাধ্যমে টাকা তোলা যাবে।

 

TMC on Highcourt

 

এই পরিস্থিতিতেই নতুন করে তৃণমূলের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। দলের দাবি, সাইবার অপরাধ সংক্রান্ত মামলার ভিত্তিতে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হলেও বেআইনি লেনদেনের কোনও প্রমাণ নেই। ফলে বুধবারের শুনানিতে হাই কোর্ট কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা থেকে পালাচ্ছেন রাহুল’! সংসদ চত্বরে পোস্টার হাতে বিক্ষোভ এনডিএ সাংসদদের

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury