Bengal Liberty : বৃষ্টির বিরাম নেই পশ্চিমবঙ্গে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রবিবারও রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert)। সকাল থেকেই আকাশ মেঘলা। দক্ষিণ থেকে উত্তর-সব জেলাতেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি, কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই অপ্রয়োজনীয় বাইরে না বেরোনো এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকায় জল জমা ও স্থানীয়ভাবে দুর্ভোগ বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও খবর

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/02/netaji-subhash-chandra-bose/

