Weather Alert
Weather Alert

Weather Alert : জোড়া ঘূর্ণাবর্তের মাঝেই নিম্নচাপের ভ্রূকুটি, ফের বাড়বে বৃষ্টি

Bengal Liberty : বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। বরং জোড়া ঘূর্ণাবর্তের মাঝেই নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়া (Weather Alert)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী দিনে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও হয়েছে বৃষ্টিও। এদিন জেলায় জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের আশঙ্কাও (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

ঘূর্ণাবর্ত, মৌসুমি অক্ষরেখা এবং সম্ভাব্য নিম্নচাপ, এই তিনের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। শনিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ফলে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে, আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না বাংলার।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/07/netaji/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury