Abhishek Banerjee
Abhishek Banerjee

Abhishek Banerjee : অভিষেকের বিরুদ্ধে লড়াই জারি রাখার হুঁশিয়ারি বিজেপি নেতা ববির

Bengal Liberty : অভিষেকের সাংসদের চেয়ারও টলমল করছে। হারাতে চলেছেন এই পদটাও? ২০২৪ লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে ৭ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতে রেকর্ড গড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এও কী সম্ভব? প্রশ্ন তুলেছিলেন বিজেপি সহ আম জনতা। তারপরই সেই নির্বাচনী ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই কেন্দ্রেরই ২০২৪ সালের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। ১৭ তারিখ মামলার শুনানি থাকলেও কেউ ভাইপোর পক্ষ নিয়ে দাঁড়ায়নি আদালতে, জানান ববি। ২৩ শে জুন এই মামলার পরবর্তী শুনানির তারিখ। ইতিমধ্যেই ববি জোড়া মামলা দায়ের করেছেন অভিষেকের বিরুদ্ধে। তার মধ্যে ২৪ সালের এই মামলা। অর্থাৎ ঊর্ধ্ব চাপ ও নিম্ন চাপে জর্জরিত খোকাবাবু (Abhishek Banerjee)।

Abhishek Banerjee
Abhishek Banerjee

হুংকার ববির (Abhishek Banerjee)

ছাপ্পা ভোটের অভিযোগে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কেউ হাজির ছিলেন না। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ২৩ জুন। এই মামলার আবেদনকারী অভিজিৎ দাস ওরফে ববির দাবি, ভোট প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের মাধ্যমে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তাঁর কথায়,”ছাপ্পা ভোটে জেতার কেসে,ভাইপোর পক্ষে কেউ হাজির ছিলো না। ২৩ শে জুন, ৩০২৬,নেক্সট ডেট। ছাড়বো না আমি। দুনম্বরি করে জেতা,ওর MP পদ ক্যান্সেল করাবোই।” তাঁর মতে, সত্য সামনে আসবেই। আদালতে তথ্য-প্রমাণ তুলে ধরে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলেই জানান তিনি।

সম্প্রতি বিজেপি নেতা ববি মাটি চুরি এবং আমফানের ত্রাণ সামগ্রীর চুরির অভিযোগে প্রায় ৫৫০ কোটির মামলা দায়ের করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে। এই দুই মামলায় ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে। তারই মধ্যে এবার নতুন চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee
Abhishek Banerjee

ছাপ্পা ভোটের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে (Abhishek Banerjee)

২০২৪ সালে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নজিরবিহীন ব্যবধানে জয় ছিনিয়ে নেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট পেয়ে বিরোধীদের কার্যত অনেক পিছনে ফেলে দেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পান ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। অন্যদিকে সিপিএম প্রার্থী প্রতীক উর রহমানের ঝুলিতে যায় ৮৬ হাজার ৯৫৪ ভোট। এই বিপুল ব্যবধানের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল বিতর্ক। বিরোধী শিবিরের একাংশ প্রশ্ন তোলে, কীভাবে এত বড় ব্যবধানে জয় সম্ভব হল? ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসতে শুরু করে। তারপরই থানায় অভিযোগ দায়ের করেন অভিষেকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ববি। সেই মামলা শুনানি এখনও চলছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Coal Smuggling: কয়লা কাণ্ডে গ্রেফতার বারবনি থানার প্রাক্তন ওসি

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury