Abhishek Banerjee: হাইকোর্টে তৃপ্তি মেলেনি! নামফলক খুলে দেওয়া কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

Bengal Liberty:

ক্যামাক স্ট্রিটের দলীয় দফতর থেকে নামফলক খুলে দেওয়ার ঘটনায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে তারা। আগামী সোমবার তৃণমূলের করা ওই মামলার শুনানি হওয়ার কথা (Abhishek Banerjee)।

Advertisement
Advertisement

আদালতে কালীঘাটের দাবি ?(Abhishek Banerjee)

কলকাতা হাই কোর্টে কালীঘাট তৃণমূলের দাবি ছিল, কোনওরকম সুযোগ না দিয়েই অত্যন্ত তাড়াহুড়ো করে কলকাতা পুরসভা ক্যামাক স্ট্রিটের দফতর থেকে নামফলকটি সরিয়ে দিয়েছে। নামফলক খোলার সময় উপস্থিত পুরসভার আধিকারিক এবং পুলিশকর্মীদের নাম, পদ ও সংশ্লিষ্ট দফতরের পরিচয়ও জানতে চেয়েছিল তৃণমূল। পাশাপাশি, নামফলকটি ফের আগের জায়গায় লাগিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল।

অন্যদিকে, হাই কোর্টে ওই বাড়ির মালিকের দাবি ছিল, তাঁর অনুমতি না নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তরফে সেখানে নামফলকটি লাগানো হয়েছিল। আর এই দুই বক্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে জটিলতা।

Camac street
Camac street

হাইকোর্টের পর্যবেক্ষণ (Abhishek Banerjee)

 

তৃণমূলের আবেদনে অবশ্য সাড়া দেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরী। তাঁর বক্তব্য, নামফলক যেহেতু ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে আদালতের তরফে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়। এখনই নামফলকটি ফের লাগানোর নির্দেশ দিলে তা কার্যত চূড়ান্ত রায়ের সমান হয়ে যাবে।

এছাড়াও নামফলক খোলার সময় উপস্থিত পুরসভা ও পুলিশের আধিকারিকদের নাম এবং পরিচয় প্রকাশের যে আবেদন তৃণমূল জানিয়েছিল, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যাপ্ত নথিভিত্তিক তথ্য আদালতের সামনে নেই বলেও জানান বিচারপতি।

 

ভরসা এখন সুপ্রিম কোর্ট (Abhishek Banerjee)

 

হাই কোর্টে সুরাহা না মেলায় এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল কালীঘাট তৃণমূল। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি। পুরো ঘটনা শোনার পর দেশের শীর্ষ আদালত কোন নির্দেশ দেয় সেটাই এখন দেখার।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি কমাতে পথে সরকারি বাস

 

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury