Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

Adhir Ranjan Chowdhury : ‘জঙ্গি ধরার নামে ধর্মীয় বিভাজন যেন না-হয়’, জঙ্গি-কাণ্ডে মুখ খুললেন অধীর

Bengal Liberty : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক এবং পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপের অভিযোগে একের পর এক গ্রেফতারির ঘটনার আবহে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। একই সঙ্গে তিনি জঙ্গি কার্যকলাপের নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনাতেও প্রশ্ন তোলেন তিনি (Adhir Ranjan Chowdhury)।

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি (Adhir Ranjan Chowdhury)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা এবং পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফ হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার করেছে। এরপর হামিমের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে সোমবার হাওড়া থেকে আদিত্য সিংহ ওরফে রাজ নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর সোমবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, “আমি চাই বাংলার মুখ্যমন্ত্রীকে সমস্ত রকমের নিরাপত্তা দেওয়া হোক। এই দাবি কেবল আমার নয় সকলের। কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক।”

তিনি আরও বলেন, “আমরা চাইবো পশ্চিমবঙ্গ কেন ভারতের কোথাও যেন সন্ত্রাসবাদীরা আশ্রয় না পায়। পশ্চিমবঙ্গে যে ঘটনা হয়েছে তার প্রকৃত তদন্ত করে যত দ্রুত সম্ভব সত্যি ঘটনা সকলকে জানানো হোক। পশ্চিমবঙ্গের মতো রাজ্য যদি জঙ্গিরা জাল বিস্তার করে তাহলে তা আমাদের সকলের নিরাপত্তার জন্য শঙ্কার কারণ।” গ্রেফতারি প্রসঙ্গ টেনে অধীরের বক্তব্য, “সন্ত্রাসবাদীদের কোনও জাত,বর্ণ, ধর্ম হয় না। কিন্তু সন্ত্রাসবাদী সন্দেহে যাদের গ্রেফতার করা হচ্ছে তাদেরকে যেন ধর্মের ভিত্তিতে গ্রেফতার না করা হয়।”

Advertisement
Advertisement

‘এত টাকা এলো কোথা থেকে?’ প্রশ্ন অধীরের (Adhir Ranjan Chowdhury)

জঙ্গি ইস্যুর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ঘনিষ্ঠদের বাড়ি থেকে বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনাতেও সরব হন অধীর চৌধুরী। সম্প্রতি বীরভূমে টুলু মণ্ডলের বাড়িতে অভিযানের পর রবিবার মালদার মঙ্গলবাড়ি এলাকায় পিন্টু সরকার নামে এক তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং একটি বিশেষ কাশির সিরাপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রসঙ্গে অধীর বলেন, “একসময় এই রাজ্যে যারা রাজত্ব করত তাদের মধ্যে কিছু ব্যক্তি যেভাবে অর্থের ভান্ডার করেছে তা দেখে সকলে হতবাক। বাংলায় রুটি রুজি চাকরি নেই কিন্তু এদের ঘরে এত টাকা কীভাবে এলো?” তিনি আরও বলেন, “মন্ত্রী-ব্যবসাদারদের ঘরে এত টাকা। কিন্তু অন্যদেরকে কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, মজদুরি করছে। আমরা এত কিছু শুনতে পাচ্ছি কিন্তু এর শেষ দেখতে পাচ্ছি না।”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/02/hamim-mondal-2/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury