Agnimitra Paul
Agnimitra Paul

Agnimitra Paul : ‘আগে যাচাই, তারপর অভিযোগ’- শর্বরী প্রসঙ্গ টেনে তোলাবাজদের হুঁশিয়ারি অগ্নিমিত্রার

Bengal Liberty : রাজ্যে সরকার গঠনের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বারবার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Agnimitra Paul)। প্রশাসনের পাশাপাশি দলীয় স্তরেও কোনও ধরনের অনিয়ম বা তোলাবাজি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে বিজেপির কয়েকজন শীর্ষ নেতা দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। সেই তালিকায় রয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আগের সরকারের মতো কোনও ‘ডিল’ বা তোলাবাজির রাজনীতি বর্তমান সরকার মেনে নেবে না। এমনকি, ‘শর্বরী মুখার্জির দোকান’ বিতর্ক টেনে অভিযোগে সতর্ক থাকার বার্তা দেন তিনি (Agnimitra Paul)।

Agnimitra Paul
Agnimitra Paul

শর্বরী মুখার্জির দোকান প্রসঙ্গে কী বললেন নেত্রী? (Agnimitra Paul)

অগ্নিমিত্রা পাল বলেন, সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আসছে। তবে শুধুমাত্র কারও নাম করে অভিযোগ করলেই সেটিকে সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। অভিযোগের সত্যতা যাচাই করেই ব্যবস্থা নেওয়া হবে। উদাহরণ হিসেবে তিনি যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখার্জির প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, শর্বরী মুখার্জির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে ব্যাপক প্রচার হয়েছিল। কিন্তু পরে জানা যায়, যে দোকানটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেটি শর্বরী মুখার্জির ব্যক্তিগত দোকানই নয়। অগ্নিমিত্রার দাবি, শর্বরী মুখার্জি নিজেও বিভিন্ন সংবাদমাধ্যমে জানিয়েছেন যে ওই দোকান তাঁর নয় এবং সেটি তিনি দখলও করেননি।অগ্নিমিত্রা পালের বক্তব্য, কোনও অভিযোগ সামনে এলেই তা প্রচার করার আগে তথ্য যাচাই করা জরুরি। কারণ ভিত্তিহীন অভিযোগ বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে নির্দোষ ব্যক্তির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

Advertisement
Advertisement

‘তোলাবাজি করলে রেয়াত নয়, প্রমাণ-সহ অভিযোগ করুন’ বলেন আগ্নিমিত্রা (Agnimitra Paul)

অগ্নিমিত্রা পাল বলেন, সরকারে এলেই সবাই সৎ হয়ে যায় না। অনেকেই ক্ষমতায় এসে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করতে পারেন। কিন্তু সেই মানসিকতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। তাঁর কথায়, আগের সরকারের মতো ‘৭০-৩০’ ভাগের কোনও সমঝোতা বা তোলাবাজির সংস্কৃতি বিজেপি সরকারে চলবে না। তিনি জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চারটি হেল্পলাইন নম্বর চালু করেছেন। কোথাও বেআইনি টোল আদায়, ভেজাল মদের ব্যবসা, সিন্ডিকেট রাজ বা তোলাবাজির অভিযোগ থাকলে সাধারণ মানুষ সরাসরি সেই হেল্পলাইনে জানাতে পারেন।

Advertisement
Advertisement

তবে অভিযোগ করার ক্ষেত্রেও সতর্ক থাকার বার্তা দেন অগ্নিমিত্রা। তিনি বলেন, অভিযোগকারীর ফোন নম্বরও রেকর্ড থাকবে। যদি তদন্তে দেখা যায়, ব্যক্তিগত শত্রুতা বা কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তাহলে অভিযোগকারীও আইনি ব্যবস্থা থেকে রেহাই পাবেন না। তাঁর দাবি, প্রকৃত দুর্নীতির বিরুদ্ধে সরকার যেমন কঠোর, তেমনই মিথ্যা অভিযোগের ক্ষেত্রেও সমানভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/04/kolkata-waterlogging/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury