Amit Metaliks project
Amit Metaliks project

Amit Metaliks project: পুরুলিয়ায় ৪ হাজার কোটির স্টিল প্ল্যান্ট, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী

Bengal Liberty: রাজ্যের শিল্প মানচিত্রে এক নতুন মাইলফলক যোগ হতে চলেছে। আগামী ১৭ অগস্ট ২০২৬, সোমবার পুরুলিয়ার রঘুনাথপুরে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে ‘অমিত মেটালিক্স লিমিটেড’ (Amit Metaliks Ltd.)-এর একটি বিশাল গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল উৎপাদন প্রকল্পের। প্রায় ৪,০০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হতে যাওয়া এই প্রকল্পের হাত ধরে জঙ্গলমহলের এই শিল্পাঞ্চলে পরিকাঠামো উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

তারিখ, সময় ও স্থান (Amit Metaliks project)

সংস্থার তরফে প্রকাশিত আমন্ত্রণপত্র অনুযায়ী, আগামী ১৭ অগস্ট সোমবার দুপুর ১টায় এই জমকালো ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির নির্দিষ্ট ঠিকানা হলো— JSK-1, মৌজা: দুর্মুথ, ব্লক: রঘুনাথপুর-১, থানা: রঘুনাথপুর, জেলা: পুরুলিয়া (পিনকোড- ৭২৩১৩৩)। অমিত মেটালিক্স লিমিটেডের সিএমডি (CMD) অমিত কুমার সিং এই অনুষ্ঠানে সমস্ত আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাবেন।

Advertisement
Advertisement

আমন্ত্রিত অতিথি ও মন্ত্রিসভার উপস্থিতি (Amit Metaliks project)

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি বা ‘Guests of Honour’ হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট মন্ত্রী। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন—

স্বপন দাশগুপ্ত — অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
তাপস রায় — বাণিজ্য ও শিল্পমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
অগ্নিমিত্রা পাল — পুর ও নগরোন্নয়ন এবং পৌর বিষয়ক মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
ড. অজয় কুমার পোদ্দার — PWD ও PHE মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
অর্জুন সিং — পরিবহণ ও শ্রমমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার

Advertisement
Advertisement

প্রকল্পের বিনিয়োগ ও গুরুত্ব (Amit Metaliks project)

সংবাদসংস্থা পিটিআই (PTI)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রঘুনাথপুরে অমিত মেটালিক্স-এর এই প্রস্তাবিত সমন্বিত ইস্পাত প্রস্তুতকারক প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৪,০০০ কোটি টাকা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পে সর্বাধুনিক প্রযুক্তি, সমন্বিত ইস্পাত তৈরির প্রক্রিয়া এবং টেকসই পরিকাঠামো বজায় রাখা হবে।

আরও পড়ুনঃ

https://atlas-preview.bengalliberty.com/2026/08/13/raghunathganj/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury