Bengal Liberty : ভাঙড়ের বাজারে শওকত মোল্লা এখন শুধুই অভিশপ্ত ইতিহাস (Arabul Islam)। বর্তমানে ভাঙড়ের ট্রেন্ডিংয়ের টপে আরাবুল ইসলাম। একদিকে ISF ছেড়ে আরাবুলের ঋতব্রত শিবিরে যোগদানের জল্পনায় মুখর রাজনৈতিক মহল। অন্যদিকে, আরাবুল-সহ একাধিক নেতার বিরুদ্ধে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দরজায় অভিযোগ করেছেন এক জনৈক ব্যক্তি। ২৪ আগস্ট ED-র কলকাতা জোন–II-এর যুগ্ম অধিকর্তার কাছে জমা পড়া অভিযোগপত্রে MGNREGS ও পঞ্চায়েতের অর্থ তছরুপ থেকে বেনামি সম্পত্তি, আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি এবং বোমা, অস্ত্র ও গোলাবারুদের কাজে অর্থ ব্যবহারের মতো বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। ফলে ভাঙড়ের রাজনীতিতে শুধুই জল্পনার জালে আরাবুল (Arabul Islam)।

আরাবুল-শওকত-সহ ৭-জনের নামে অভিযোগ (Arabul Islam)
অভিযোগপত্রে মোট সাতজনের নাম রয়েছে। তাঁরা হলেন-শওকত মোল্লা, আরাবুল ইসলাম, হাসান শেখ, মহম্মদ খাইরুল ইসলাম, ছাদিকুল দপ্তরি ওরফে চাদিকুল দপ্তরি, আসমা বিবি দপ্তরি এবং সাদ্দাম দপ্তরি। তবে শুধু এই সাতজনের মধ্যেই তদন্ত সীমাবদ্ধ না রাখার আবেদন জানানো হয়েছে। তাঁদের সহযোগী, আত্মীয়স্বজন, কথিত বেনামি সম্পত্তির ধারক, মধ্যস্থতাকারী, ঠিকাদার, এজেন্সি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখারও আবেদন রয়েছে। তদন্তে নতুন কারও নাম উঠে এলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

MGNREGS-এর টাকা কোথায় গেল? অভিযোগপত্রে একাধিক বিস্ফোরক দাবি (Arabul Islam)
অভিযোগের কেন্দ্রে রয়েছে ভাঙড়-I ব্লকের বোদরা গ্রাম পঞ্চায়েত। সেখানে MGNREGS এবং অন্যান্য পঞ্চায়েত তহবিলের অর্থের ব্যাপক অনিয়ম ও অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন এবং অর্থপ্রদানের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। সেই অর্থ থেকে বেআইনি উপার্জন তৈরি করা হয়েছে বলেও অভিযোগ।
আরও খবর
শুধু তাই নয়। ওই অর্থ আত্মীয়স্বজন এবং কথিত বেনামি মালিকদের নামে সম্পত্তি কেনার কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। আয়ের সঙ্গে সামঞ্জস্য নেই, এমন বিপুল স্থাবর সম্পত্তি সঞ্চয়ের অভিযোগও রয়েছে। এর পাশাপাশি বেআইনি উপায়ে তৈরি অর্থের সঙ্গে বোমা, অস্ত্র এবং গোলাবারুদের যোগসূত্রের অভিযোগ তোলা হয়েছে। ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অভিযোগ, ভাঙড় থানায় দায়ের হওয়া মামলা, সম্পত্তির রেজিস্ট্রেশন নথি, দলিল-সহ বিভিন্ন নথির ভিত্তিতেই অভিযোগ করা হয়েছে বলে দাবি আবেদনকারীর।

ঋতব্রত শিবিরে কি আরাবুলের নতুন ঠিকানা? (Arabul Islam)
একসময় তৃণমূলের দাপুটে মুখ ছিলেন আরাবুল ইসলাম। পরে দল ছেড়ে ISF-এ যোগ দেন। কিন্তু সেখানেও স্থায়ী হল না রাজনৈতিক ঠিকানা। ISF ছাড়ার পর এখন প্রশ্ন, এবার কোথায় যাবেন আরাবুল? এই জল্পনার মধ্যেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নেতাদের সঙ্গে আরাবুলকে হাসিমুখে কথা বলতে দেখা গিয়েছে। সৌজন্য সাক্ষাৎ বলেই বিষয়টিকে দেখানো হলেও রাজনৈতিক মহলের একাংশ তাতে অন্য সমীকরণের ইঙ্গিত দেখছে।
অন্যদিকে, ISF ছাড়ার পর আরাবুলকে পাল্টা আক্রমণ করেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর বক্তব্য ছিল, দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন বলেই আরাবুলের বিরুদ্ধে কথা বলা হবে না, এমনটা নয়। কটাক্ষের সুরে নওশাদ বলেছিলেন, গ্রামের দিকে কিছু প্রাণীকে মুখে জাল দিয়ে রাখা হয়, যাতে তারা নোংরা কিছুতে মুখ না দেয়। কিন্তু তা সত্ত্বেও তারা মাঝেমধ্যে নোংরা-জঞ্জালে মুখ দেয়।
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/26/congress-leader-murder-case/

