Bengal Liberty
অসমের গুয়াহাটি থেকে(Arup Das Arrest) গ্রেফতার হল তৃণমূল কর্মী অরূপ দাস। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছির বিজেপি নেতা অভিজিৎ সরকার খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা CBI। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পলাতক ছিল অরূপ। ফোনের লোকেশনের সূত্র মারফত অসম থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ।

অভিযুক্তকে খুঁজতে পুরস্কারের ঘোষণা(Arup Das Arrest)
CBI সূত্রে খবর, বুধবার রাতে অসম থেকে গ্রেফতার করা হয় অরূপকে। দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে ছিলেন তিনি। অরূপের খোঁজে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল গোয়েন্দা বিভাগ। তদন্তে অরূপের মোবাইল নম্বরের নেটওয়ার্ক ট্র্যাক করে সিবিআই। এরপরই অসমে থেকে গ্রেফতার করা হয় অরূপকে। বৃহস্পতিবার অসমের সংশ্লিষ্ট আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হবে। কলকাতায় আনার পর তাকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর। অরূপ দাস কলকাতা পুরসভার প্রাক্তন পুরপ্রতিনিধি তথা মামলার অপর অভিযুক্ত স্বপন সমাদ্দারের ঘনিষ্ঠ বলে পরিচিত। বর্তমানে স্বপন সমাদ্দার জামিনে মুক্ত রয়েছেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কাঁকুড়গাছি এলাকায় অভিজিৎ সরকারকে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় CBI তদন্ত শুরু করে এবং একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। বর্তমানে বিচার ভবনের CBI বিশেষ আদালতে মামলার বিচারপ্রক্রিয়া চলছে। চলছে সাক্ষ্যগ্রহণও। তার মধ্যেই গ্রেফতার অন্যতম অভিযুক্ত অরূপ দাস। তদন্তে নতুন গতি আনতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও খবর


