Health Service
Health Service

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য, সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী

Bengal Liberty: 

মানুষের রক্ত নিয়েও দুর্নীতি চালানো হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে অনিয়মের অভিযোগে কড়া পদক্ষেপ শুরু করেছে স্বাস্থ্য দফতর। সোমবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, ব্লাড ব্যাঙ্ক-সংক্রান্ত দুর্নীতির পরিমাণ কয়েকশো কোটি টাকায় পৌঁছাতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ১১টি ব্লাড ব্যাঙ্ককে শোকজ করা হয়েছে এবং একটি ব্লাড ব্যাঙ্কের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

Blood Bank Scam

 

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, কোনও প্রতিষ্ঠানে যদি উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতির যোগসূত্র থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান বন্ধ করা ছাড়া সরকারের সামনে অন্য কোনও উপায় থাকে না। তিনি জানান, তদন্তের অগ্রগতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত জানানো হবে। স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই এই দুর্নীতির চক্রের হদিশ পেয়েছে বলেও দাবি করেন তিনি।

 

Blood Bank Scamপ্লাজমা বিক্রি ও রক্ত সংগ্রহে অনিয়মের অভিযোগ

 

তদন্তে উঠে এসেছে, কলকাতা থেকে বহু দূরে রক্তদান শিবির করে মাত্র ছয় ঘণ্টার মধ্যে কয়েকশো ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাবের কাছ থেকে অভিযোগ এসেছে, রক্তদান শিবিরে উপহার দেওয়াকে কার্যত নিয়মে পরিণত করা হয়েছিল। অথচ রক্তদানে কোনও ধরনের আর্থিক লেনদেন বা প্রলোভন দেওয়ার সুযোগ নেই।

 

Blood Bank Scam

Blood Bank Scam
Blood Bank Scam

তল্লাশিতে আরও একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, ৩৫০ মিলিলিটারের পরিবর্তে ৫০০ মিলিলিটার পর্যন্ত রক্ত সংগ্রহ করা হয়েছে। কোথাও কোথাও এমবিবিএস চিকিৎসকের পরিবর্তে মেডিক্যাল পড়ুয়াদের দিয়ে শিবির পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগ। এছাড়া ৫০ প্যাকেট রক্ত সংগ্রহের জন্য ২৭ হাজার টাকা খরচ দেখানো হয়েছে, যা নিয়েও প্রশ্ন তুলেছে স্বাস্থ্য দফতর।

 

Blood Bank Scam

 

স্বাস্থ্য দফতরের দাবি, অনুমতি ছাড়াই প্লাজমা ঝাড়খণ্ড-সহ বিভিন্ন ভিনরাজ্যে পাঠানো হয়েছে। প্লাজমা থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয় এবং এই ব্যবসার উপরই অনেক ব্লাড ব্যাঙ্ক নির্ভরশীল। তাই এই লেনদেনের উপরও বিশেষ নজরদারি শুরু হয়েছে।

 

Blood Bank Scam

 

প্লাজমার দামের ক্ষেত্রেও রাজ্যভেদে পার্থক্যের কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কেরলে প্রতি লিটারের দাম ৭,০০০ টাকা, ওড়িশায় ৫,৮০০ টাকা, পশ্চিমবঙ্গে ৪,১১৬ টাকা এবং ভারত সরকারের নির্ধারিত মূল্য ১,৬০০ টাকা।

 

Blood Bank Scam

 

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এরপর বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হবে। একইসঙ্গে দুর্গাপুজোর সময় একদিন রাজ্যজুড়ে রক্তদান শিবির আয়োজনের আবেদন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি তিনি দাবি করেন, সরকারি ব্লাড ব্যাঙ্কগুলির পরিকাঠামো বর্তমানে যথেষ্ট উন্নত।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  টুলু-কাণ্ডে ৭ দিনের পুলিশি হেফাজতে সীতেশ

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury