CBI ACB
CBI ACB

CBI ACB: ঘুষ চাইলেই সোজা সিবিআই! দুর্নীতি দমনে কড়া নির্দেশ

Bengal Liberty: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই দুর্নীতি দমনে কোণঠাসা করার প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। এতদিন রাজ্য সরকারি বিভিন্ন বিভাগে দুর্নীতির অভিযোগ উঠলে সিবিআই তদন্তের ক্ষেত্রে আদালতের আইনি টানাপোড়েন বা নানা জটিলতা তৈরি হতে দেখা যেত। তবে এবার সরাসরি কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।

Advertisement
Advertisement

সিবিআইয়ের অ্যান্টি করাপশন শাখায় যোগাযোগের আহ্বান (CBI ACB)

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যদি ব্যাঙ্ক, ডাকঘর, রেলওয়ে, জিএসটি, আয়কর বিভাগ, ইপিএফও (EPFO), কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো সরকারি ও আংশিক সরকারি প্রতিষ্ঠানে (PSU)-র কোনো আধিকারিক বা কর্মী সাধারণ মানুষের কাছে ঘুষ দাবি করেন কিংবা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তবে আর কালবিলম্ব না করে সরাসরি সিবিআই-এর কলকাতা স্থিত দুর্নীতি-দমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ-কে জানাতে হবে।

আইনি বিশেষজ্ঞদের মতে, অতীতে রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সংস্থায় দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করতে গেলে নানা স্তরে অনুমোদনের প্রয়োজন পড়ত এবং তা নিয়ে রাজনৈতিক ও আইনি লড়াই চলত। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তনের পর সিবিআই তদন্তের ক্ষেত্রে প্রক্রিয়াটিকে আরও সহজ ও সরাসরি করা হয়েছে।

Advertisement
Advertisement

যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর (CBI ACB)

সাধারণ মানুষ যাতে যেকোনো দুর্নীতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে পারেন, তার জন্য সিবিআই-এর এসিবি-র পক্ষ থেকে নির্দিষ্ট অফিস ও যোগাযোগের নম্বরও প্রকাশ করা হয়েছে:

অফিসের ঠিকানা: Office of DIG & Head of Branch, CBI, ACB, at NBCC Square, 12th Floor, Action Area-III, Akhandakeshari Road, New Town, Kolkata – 700135

ইমেল আইডি: hobackol@cbi.gov.in

ফোন নম্বর: 033-2289-4403

মোবাইল নম্বর: 9051613456

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সাধারণ মানুষকেও এই পদক্ষেপে শামিল হওয়ার এবং কেন্দ্রীয় স্তরে কোনো রকম ঘুষ বা দুর্নীতির খবর পেলে নির্ভয়ে সিবিআই দফতরে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুনঃ

https://atlas-preview.bengalliberty.com/2026/08/13/parliament-face-off/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury