Bengal Liberty : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে (CM Suvendu Adhikari)। বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে জইশ জঙ্গি হামিম মণ্ডলকে। তদন্তকারী আধিকারিকদের সূত্রে খবর, হামিমের কাছ থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধি, কর্মসূচি এবং ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি উদ্ধার হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই বৃদ্ধি পেল মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা। এমনকি কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (HMO) থেকে (CM Suvendu Adhikari)।

বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা (CM Suvendu Adhikari)
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখছিল অভিযুক্ত। এমনকি নিউ টাউনে মুখ্যমন্ত্রীর বাসস্থানের কাছেও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সে। এই ঘটনার পরই সুরক্ষার স্বার্থে তাঁর বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এখন থেকে ক্লোজ প্রক্সিমিটি কার্ডের বিশেষ ব্যবস্থার পাশাপাশি সিপি ও ডিজি সহ অন্যান্য শীর্ষ আধিকারিকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের আরও সতর্ক থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী ধৃত জঙ্গি প্রসঙ্গে বলেন, “এটির সঙ্গে আন্তর্জাতিক যোগের বিষয় থাকতে পারে। জাতীয় নিরাপত্তার বিষয়ও জড়িত।”

মুখ্যমন্ত্রীর গতিবিধির তথ্য ছিল অভিযুক্ত জঙ্গির কাছে! (CM Suvendu Adhikari)
শুক্রবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে বর্ধমানের রেনেসাঁ কমপ্লেক্সে অভিযান চালিয়ে জৈশ-ই-মহম্মদের সন্দেহভাজন সদস্য হামিদ মণ্ডলকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, অভিযানের সময় সে ফ্ল্যাটে ব্যায়াম করছিল। তার সঙ্গে আরও একজন থাকার তথ্য মিলেছে। তবে তিনি পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।এসটিএফ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজর রাখছিল অভিযুক্ত। এমনকি নিউ টাউনে মুখ্যমন্ত্রীর ফ্ল্যাটের কাছেও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সে। তদন্তে আরও উঠে এসেছে, মুখ্যমন্ত্রী কোন গাড়িতে যাতায়াত করেন, কখন বের হন, চালক কে, কোথায় গাড়ি পার্ক করা হয়, এমন একাধিক সংবেদনশীল তথ্য অভিযুক্তের কাছে ছিল বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। এদিকে এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।
আরও খবর

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/07/31/cm-suvendu-adhikari-106/

