CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাঁকুড়া সফর! উন্নয়নের বৈঠকে নজর

Bengal Liberty : মঙ্গলবার বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মূলত পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অধীনে থাকা সাত জেলার আধিকারিকদের সঙ্গে উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠকে যোগ দিতেই তাঁর এই সফর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ হেলিকপ্টারে করে বাঁকুড়ার করগাহিড়ে স্থায়ী হেলিপ্যাডে এসে নামবেন মুখ্যমন্ত্রী। এরপর সড়কপথে তিনি সরাসরি হাজির হবেন বাঁকুড়ার কলেজ রোডে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়াম হলে। এই বৈঠকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বীরভূম সহ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতাধীন সাতটি জেলার গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে (CM Suvendu Adhikari)।

Advertisement
Advertisement

পর্ষদের বরাদ্দ বৃদ্ধি এবং অন্যান্য কর্মসূচি (CM Suvendu Adhikari)

বিগত সরকারের শেষ তিন বছর পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের জন্য সেভাবে অর্থ বরাদ্দ করা হয়নি, যার ফলে পর্ষদের মাধ্যমে চলা গ্রামীণ এলাকার যাবতীয় উন্নয়নমূলক কাজ কার্যত থমকে গিয়েছিল। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম বাজেটেই এই পর্ষদের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে বর্তমান রাজ্য সরকার। সেই নতুন তহবিলের টাকায় আগামী দিনে কী ধরনের উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ করা হবে, মঙ্গলবারের বৈঠকে মূলত সেই পরিকল্পনা নিয়েই আলোচনা হওয়ার কথা রয়েছে।

Advertisement
Advertisement

প্রশাসনিক বৈঠক ছাড়াও, বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকায় একটি বেসরকারি হোটেলে আয়োজিত বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানার পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। বিধায়ক নিলাদ্রী শেখর দানা এই প্রসঙ্গে জানান, রাজ্যের বিপুল পরিমাণ দেনা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মানুষের উন্নয়নের জন্য উত্তর থেকে দক্ষিণ অবিরাম ছুটে চলেছেন এবং মঙ্গলবার সেই উন্নয়নের লক্ষ্যেই তিনি বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করবেন।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/10/ratna-debnath-5/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury