CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : ‘দয়া করে ফিরে আসুন’, বাংলার যুবকদের শুভেন্দুর বার্তা

Bengal Liberty : নিউটাউনে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড় বিনিয়োগের হাত ধরে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার বার্তা দিল রাজ্য সরকার (CM Suvendu Adhikari )। বৃহস্পতিবার নিউটাউনে তথ্যপ্রযুক্তি সংস্থা এল অ্যান্ড টি-র ‘আনন্দ নিকেতন’ ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ জ্বালিয়ে ক্যাম্পাসটির উদ্বোধন করেন তিনি। ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি এই বিশাল ক্যাম্পাস। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানান, এই ক্যাম্পাসে মোট ৫৮০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়া। এল অ্যান্ড টি-র নতুন ক্যাম্পাসকে বাংলায় শিল্প ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গ ফের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগকেন্দ্র হয়ে উঠতে পারে (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

দক্ষ যুবকদের বাংলায় ফেরার ডাক (CM Suvendu Adhikari )

কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে রাজ্যের বাইরে চলে যাওয়া দক্ষ ও মেধাবী যুবকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানান শুভেন্দু। বেঙ্গালুরু, হায়দরাবাদ কিংবা দেশের অন্য প্রান্তে কাজ করা বাংলার যুবকদের উদ্দেশে তাঁর বার্তা, “দয়া করে ফিরে আসুন। এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে।” মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে দক্ষ কর্মীর কোনও অভাব নেই। অতীতে যোগ্যদের যথাযথ সম্মান দেওয়া হয়নি বলেই বহু তরুণ-তরুণী কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন। এখন পরিস্থিতি বদলেছে বলে দাবি করে তিনি বলেন, বাংলার যুব সমাজকে আর কর্মসংস্থানের জন্য রাজ্য ছাড়তে হবে না। পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। শুভেন্দুর কথায়, রাজ্যের উন্নয়নে ডবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এল অ্যান্ড টি-র মতো বড় সংস্থার বিনিয়োগ সেই পরিবর্তনেরই বার্তা বহন করছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ আসবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

Advertisement
Advertisement

শিল্প-বিনিয়োগে ‘দরজা খোলা’ (CM Suvendu Adhikari )

শুধু বড় শিল্প নয়, ছোট শিল্প ও উদ্যোক্তাদেরও সরকারের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বেকারত্ব কমাতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর উপর জোর দেওয়ার কথা জানানো হয়েছে।পাশাপাশি, ছোট ব্যবসা ও নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে পিএম মুদ্রা যোজনা, পিএম বিশ্বকর্মা এবং পিএমইজিপির মতো কেন্দ্রীয় প্রকল্পগুলিকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, বিনিয়োগ টানতে প্রশাসনিক স্তরে কোনও বাধা রাখতে চায় না সরকার। এল অ্যান্ড টি-র মতো বড় সংস্থাগুলিকে সবরকম প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়ে রাজ্য সরকার জানিয়েছে, বিনিয়োগকারীদের জন্য সরকারের দরজা খোলা রয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

https://atlas-preview.bengalliberty.com/2026/08/27/badrinath-national-highway/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury