CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : ‘জঞ্জাল সাফাই করতে জানি’, যাদবপুরে অতিবাম এবং মাদক নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty

বিগত কয়েক দিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে(CM Suvendu Adhikari)ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনায় শুধু ক্যাম্পাস নয়, তার আঁচ পড়েছে রাজ্য রাজনীতিতেও। সেই আবহেই শুক্রবার যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ পাঠের কর্মসূচিতে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
Advertisement

SFI-এর ক্ষমতার দম্ভ(CM Suvendu Adhikari)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে SFI-এর আধিপত্য নিয়ে অভিযোগ তুলে আসছে বিরোধীরা। তাদের অভিযোগ, একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের ছত্রছায়ায় থেকে ছাত্রছাত্রীদের একাংশ ক্যাম্পাসে এমন কিছু কার্যকলাপে যুক্ত, যা কোনওভাবেই একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অভিযোগের মধ্যেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে মদের বোতল, মাদক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত কাগজ বা সামগ্রী এবং কন্ডোমের মতো কিছু অস্বস্তিকর জিনিসপত্র উদ্ধারের অভিযোগও সামনে এসেছে। যদিও এই সমস্ত সামগ্রী কীভাবে সেখানে এল বা কারা সেগুলি ব্যবহার করেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিরোধীদের বক্তব্য, এই ধরনের অভিযোগই যাদবপুরের ক্যাম্পাসের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

ক্যাম্পাসের আড়ালে কোন সংস্কৃতি(CM Suvendu Adhikari)

বিরোধীদের প্রশ্ন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আদৌ পড়াশোনার উপযুক্ত পরিবেশ রয়েছে কি না। নাকি দীর্ঘদিনের ছাত্র সংগঠনের আধিপত্যের আড়ালে পড়াশোনার বাইরে অন্য ধরনের সংস্কৃতিও জায়গা করে নিয়েছে? যাদবপুরকে ঘিরে এর আগেও ‘থ্রেট কালচার’, ‘র‍্যাগিং কালচার’ এবং মাদক ব্যবহারের মতো একাধিক অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সংঘর্ষের পর সেই পুরনো অভিযোগগুলিই ফের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। এই পরিস্থিতিতে শুক্রবারের মঞ্চ থেকে মাদক নিয়ে সরাসরি হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ বার্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মাদক বা কোনও ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না। কে কোথায় মাদক নিয়ে যাচ্ছে, কারা কীভাবে মাদক সেবন করছে—সবকিছু খুঁজে বের করার হুঁশিয়ারি দেন তিনি।

কড়া হুঁশিয়ারি(CM Suvendu Adhikari)

মাদক ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, “কে কে কোথায় হেরোইন নিয়ে যাচ্ছেন আর কে কোথায় বসে পাতা পুড়িয়ে টানছেন, সব বের করব। আমি পুলিশমন্ত্রী, আমি জঞ্জাল সাফাই করতে জানি।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর যাদবপুরের ক্যাম্পাস সংস্কৃতি নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল। সাম্প্রতিক সংঘর্ষের পাশাপাশি মাদক, র‍্যাগিং এবং কথিত ‘থ্রেট কালচার’-এর অভিযোগ—সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়েই এখন বড় প্রশ্ন উঠছে।

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury