CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : ১ সেপ্টেম্বর ব্যস্ত দিন শুভেন্দুর! সকাল থেকে সন্ধ্যা কথায় কোন কর্মসূচিতে থাকছেন মুখ্যমন্ত্রী?

Bengal Liberty : সেপ্টেম্বরের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরপর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। ভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের উদ্বোধন থেকে সাংবাদিক পেনশন ও স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাৎ, ‘অর্জুন বাহিনী’-র উদ্বোধন এবং দিনের শেষে সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ঠাসা কর্মসূচি রয়েছে মাসের প্রথম দিনেই (CM Suvendu Adhikari)।

Advertisement
Advertisement

সকাল ১১টায় হগ মার্কেটে ভোক্তা অধিকার সপ্তাহের সূচনা (CM Suvendu Adhikari)

১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হবে ভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ। এই উপলক্ষে কলকাতার হগ মার্কেট প্রোমেনাডে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সময়ে নবান্ন সভাঘরেও রয়েছে একটি কর্মসূচি। সেখানে পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন প্রকল্প এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা-র সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অনুষ্ঠানও ১ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে শুরু হবে।

Advertisement
Advertisement

দুপুরে ‘অর্জুন বাহিনী’, সন্ধ্যায় সাংবাদিক বৈঠক (CM Suvendu Adhikari)

এর পর দুপুর সাড়ে ১২টা নাগাদ নবান্ন সভাঘর থেকে ‘অর্জুন বাহিনী’-র উদ্বোধন করবেন শুভেন্দু। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স দফতরের উদ্যোগে তৈরি এই বাহিনী অঞ্চলভিত্তিক বিশেষ দুর্যোগ মোকাবিলা বাহিনী হিসেবে কাজ করবে। দিনের শেষ কর্মসূচি সন্ধ্যা সাড়ে ৬টায়। স্বাস্থ্য ভবনের প্রথম তলার কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার আগে সেখানে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

অর্থাৎ, ১ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা-প্রশাসন, জনসচেতনতা, দুর্যোগ মোকাবিলা এবং সাংবাদিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ-একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি থাকছে।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/31/barun-biswas-4/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury