Bengal Liberty : বর্ষার মরসুমে রাজ্যের একাধিক জায়গায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ (CM Suvendu Adhikari)। কোথাও জ্বরের প্রকোপ, কোথাও আবার নতুন করে ডেঙ্গু আক্রান্তের সন্ধান-এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য দফতরকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার স্বাস্থ্যভবনে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে ডেঙ্গু নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। ডেঙ্গু আক্রান্তের তথ্য কোনওভাবেই গোপন না করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর দাবি, গতবারের তুলনায় চলতি বছরে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ প্রায় ৫০ শতাংশ কমেছে (CM Suvendu Adhikari)।

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা (CM Suvendu Adhikari)
স্বাস্থ্যভবনের বৈঠকে জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যে ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রয়েছেন। এখনও পর্যন্ত চলতি বছরে প্রায় চার হাজার ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে। তবে গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ শতাংশ কম বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জ্বর হলেই যাতে মানুষ দ্রুত পরীক্ষা করাতে পারেন, সেই বিষয়েও জোর দেওয়া হয়েছে বৈঠকে। সরকারি ব্যবস্থায় বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করা যাবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু ধরা পড়লে তা গোপন না করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদেরও নির্ভয়ে ডেঙ্গুর তথ্য নথিভুক্ত করার কথা বলা হয়েছে। বর্ষার মরসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। পুজোর পর পর্যন্ত সংক্রমণের আশঙ্কা থাকে বলেই স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। তাই পরিস্থিতির উপর নজর রাখতে আগামী নভেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতার ১২টি ওয়ার্ডে ডেঙ্গু, মুর্শিদাবাদ-নদিয়ায় বেশি আক্রান্ত (CM Suvendu Adhikari)
কলকাতাতেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক প্রশাসন। স্বাস্থ্যভবন সূত্রে খবর, মহানগরের ১২টি ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলেছে। তবে এখনও কলকাতার ৬১টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত রয়েছে বলে জানানো হয়েছে। রাজ্যের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ ও নদিয়ায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরসভাগুলির ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে পালাবদলের পর বেশ কিছু পুরসভা ভেঙে দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও প্রশাসক নিয়োগ হলেও অনেক জায়গায় এখনও প্রশাসক নেই। আবার কিছু পুরসভার চেয়ারম্যানও ঠিকমতো কাজ করছেন না বলে অভিযোগ করেন তিনি।
আরও খবর

পুরসভাগুলির পরিষেবা ও উন্নয়নমূলক কাজ আরও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ডেঙ্গুর মরসুমে মশার বংশবিস্তার রুখতে নিয়মিত নজরদারি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় পদক্ষেপে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না-বৈঠকে কার্যত সেই বার্তাই দেওয়া হয়েছে।
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/09/01/ncpi-11/

