Bengal Liberty : বৃহস্পতিবার সকালে আচমকাই স্বাস্থ্যভবনে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাসহ স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় (CM Suvendu Adhikari)।

কী বললেন শুভেন্দু? (CM Suvendu Adhikari)
বৈঠকের পর স্বাস্থ্যভবনের সামনে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি হাসপাতাল থেকে দালালরাজ মুক্ত করতে হবে। সাধারণ মানুষকে উন্নত ও সম্মানজনক স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। আমরা সরকারি হাসপাতালের নাম দিয়েছি ‘আয়ুষ্মান মন্দির’। তাই মন্দিরের মতোই এর পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।” মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। একই সঙ্গে হাসপাতালের পরিষেবার মান উন্নয়নে স্বাস্থ্যভবন থেকেই নিয়মিত নজরদারি (মনিটরিং) করা হবে। কর্মীদের কাজের মূল্যায়নের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দালালচক্র সম্পূর্ণ নির্মূল করা হবে; পাশাপাশি ২৫০ শয্যার অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার গড়ে তোলা হবে। রোগীর পরিবারের সদস্যদের জন্য বিশ্রামের বিশেষ ব্যবস্থা করা হবে এবং হাসপাতালে পরিবেশিত খাবারের মানও উন্নত করা হবে।
https://atlas-preview.bengalliberty.com/2026/07/09/bjp-candidate/
আরও খবর
স্বাস্থ্য পরিষেবাকে স্বচ্ছ করার বার্তা (CM Suvendu Adhikari)
এছাড়াও স্বাস্থ্যভবনের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের বিভিন্ন ইউনিটে নজরদারি চালানো হবে। হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা, রান্নাঘরের স্বাস্থ্যবিধি, রোগী পরিষেবা এবং ওয়ার্ড পরিচালনার মতো বিষয়গুলির ওপর নিয়মিত পর্যবেক্ষণ থাকবে। মুখ্যমন্ত্রী আরও জানান, আইসিইউ ও বার্ন ইউনিটে শয্যা সংখ্যা বাড়ানো হবে। রোগীদের প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকাঠামো ও মানবসম্পদ বৃদ্ধির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বাস্থ্য পরিষেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/07/09/cm-suvendu-adhikari-72/

