Coal Smuggling
Coal Smuggling

Coal Smuggling: কোটি কোটি টাকার লেনদেন! কয়লাকাণ্ডে ধৃত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট ইডির

Bengal Liberty: কয়লা পাচারকাণ্ডে রাজ্যের তদন্তে নতুন মোড়। ২০২৫ সালের এই মামলায় জেল হেফাজতে থাকা রাজ্য পুলিশের সাব-ইনস্পেক্টর (SI) মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে প্রায় ৬০ পাতার একটি বিস্তারিত চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার দুপুরের পর বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট পেশ করা হয়।

Advertisement
Advertisement

ইডির তদন্তকারী আধিকারিকদের দাবি, এক সময় থানার ওসি হিসেবে দায়িত্বে থাকার সুবাদে মনোরঞ্জন সরাসরি কয়লা পাচারকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা ‘প্রটেকশন মানি’ বা সুরক্ষামূলক উৎকোচ নিতেন। শুধু তাই নয়, এই মামলায় দীর্ঘদিন ধরে জেল হেফাজতে থাকা অন্যতম কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডলের সঙ্গে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার লেনদেনের চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে। প্রোটেকশন মানি ছাড়াও বেআইনিভাবে ‘গুন্ডা ট্যাক্স’ তোলার মতো গুরুতর অভিযোগ রয়েছে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে। চার্জশিটে আর্থিক লেনদেনের সমস্ত তথ্যপ্রমাণ তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement
Advertisement

অন্য একটি চাঞ্চল্যকর ঘটনায়, এই মামলারই অন্যতম মূল অভিযুক্ত জয় কামদার আদালতে জামিনের আবেদনের পাশাপাশি রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্রের খবর, নিজের অপরাধ স্বীকার করে এই মামলায় তিনি সমস্ত সত্যি সামনে এনে রাজসাক্ষী হতে চান। তবে ইডির পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে যে, এই বিষয়ে এই মুহূর্তে তাদের কাছে কোনো নির্দেশিকা বা স্পষ্ট তথ্য নেই, তাই কিছুটা সময় প্রয়োজন। উভয় পক্ষের সওয়াল শোনার পর আদালত আগামী ২৫ আগস্ট পর্যন্ত সময় মঞ্জুর করেছে।

আরও পড়ুনঃ

https://atlas-preview.bengalliberty.com/2026/08/15/satyabati-mahato-medal/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury