Bengal Liberty : কলকাতার শহীদ মিনারে অনুষ্ঠিত কংগ্রেসের সভায় যোগ দিতে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের একাধিক কংগ্রেস কর্মী-সমর্থককে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে (Congress)। মঙ্গলবার সকালে চণ্ডীপুর থানার পুলিশের বিরুদ্ধে দুটি বাস আটকে দেওয়া এবং আরও কয়েকটি বাসের গতিরোধ করার অভিযোগ তোলে কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলেই শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মী-সমর্থকেরা (Congress)।

চণ্ডীপুরে বিক্ষোভ (Congress)
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লক কংগ্রেস সভাপতি তাসলিম আহমেদ, নন্দীগ্রাম ব্লক কংগ্রেস সভাপতি আশরাফুলতুল্লা এবং প্রদেশ কংগ্রেস তপশিলি বিভাগের রাজ্য কমিটির সদস্য সুকমল সেঠের নেতৃত্বে দুটি বাসে করে কর্মী-সমর্থকেরা কলকাতার উদ্দেশে রওনা দেন। অভিযোগ, চণ্ডীপুর থানার পুলিশ ওই বাস দুটিকে আটকে দেয়। পাশাপাশি আরও কয়েকটি বাসের গতিরোধও করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা ঘটনাস্থলেই শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই বাধা সৃষ্টি করা হয়েছে।
কংগ্রেস নেতৃত্বের দাবি, অবিলম্বে সমস্ত বাধা প্রত্যাহার করে কর্মী-সমর্থকদের নির্বিঘ্নে কলকাতার শহীদ মিনারের সভাস্থলে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে। তবে এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও খবর

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/07/21/subhankar-sarkar-3/

