ISI Agent Arrest
ISI Agent Arrest

Cow smuggling : পদ্মা পেরিয়ে গরু পাচারের ছক, ধৃত চার বাংলাদেশি

Bengal Liberty:

গরু পাচারের মোটা কমিশনের লোভে পদ্মা নদী পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল চার বাংলাদেশি নাগরিক। তবে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
Advertisement

Cow smuggling 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নবাবজাগীর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল চার ব্যক্তি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃতরা সকলেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা। তাদের নাম অসীম আকরাম, মহম্মদ সাইদুর রহমান, ফারুক হোসেন এবং আকাশ আলী।

 

মোটা কমিশনের লোভে সীমান্তে অনুপ্রবেশ, পুলিশের জালে পাচারচক্র

 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারতীয় ভূখণ্ড থেকে একটি গরু পদ্মা নদী পার করে বাংলাদেশে পৌঁছে দিতে পারলেই ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত কমিশন মিলত। সেই বিপুল অর্থের লোভেই তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল।

Cow smuggling
Cow smuggling

Cow smuggling

 

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ খতিয়ে দেখছে, এই পাচারচক্রের সঙ্গে আরও বড় কোনও আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না। শুধু গরু পাচারই নয়, এর আড়ালে অন্য কোনও অপরাধমূলক বা নাশকতামূলক কর্মকাণ্ডের যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

 

Cow smuggling

 

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সীমান্তে অনুপ্রবেশ ও পাচার রুখতে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরানোর বার্তা দিয়েছেন। পাশাপাশি সীমান্তে কাঁটাতারের পরিকাঠামো আরও শক্তিশালী করতে বিএসএফ-কে প্রয়োজনীয় জমিও দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের দাবি, সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং অনুপ্রবেশ ও পাচার রুখতে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

 

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ আগাম জামিনের আবেদন খারিজের পরদিনই সুমিত রায়ের বাড়িতে সিআইডি

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury