Education Department: পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতো স্কুল! কড়া নোটিশ শিক্ষা দফতরের, হতে পারে জরিমানা

Bengal Liberty:

রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা বেসরকারি স্কুলগুলির বৈধতা নিয়ে এবার কড়া নজরদারি শুরু করেছে শিক্ষা দফতর। স্কুলের সরকারি স্বীকৃতি রয়েছে কি না, প্রয়োজনীয় নথিপত্র ও পরিকাঠামো রয়েছে কি না, পড়ুয়াদের তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করা হয়েছে কি না,খতিয়ে দেখা হচ্ছে সবটাই।

Advertisement
Advertisement

আতশকাঁচের নীচে (Education Department)

তৃণমূলের আমলে পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে একাধিক বেসরকারি স্কুল। কোথাও কোচিং সেন্টারের ধাঁচে, কোথাও আবার বাড়ি বা ভাড়া নেওয়া ঘরে চলছে স্কুলের মতো পঠনপাঠন। বিশেষ করে নার্সারি, কিন্ডারগার্টেন ও প্রাথমিক স্তরের পড়াশোনার নামে মাসে মোটা টাকা ফি নিয়ে পড়ুয়া ভর্তি করার অভিযোগ রয়েছে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলির আদৌ স্কুল পরিচালনার বৈধ অনুমোদন রয়েছে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন।

এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত জেলায় বেসরকারি স্কুলগুলির তথ্য যাচাই ও পরিদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। গত ২২ জুলাই জারি হওয়া নির্দেশিকায় প্রতিটি জেলার বেসরকারি স্কুলের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার কথা জানানো হয়েছে। স্কুলের নাম, বোর্ডের অনুমোদন, UDISE কোড, রাজ্য সরকারের স্বীকৃতি এবং পরিচালনার ধরন খতিয়ে দেখা হবে।

Education Department
Education Department

পরিকাঠামো তে নজর (Education Department)

পাশাপাশি, ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষক-ছাত্র অনুপাত, স্কুলের পরিকাঠামো, পানীয় জল, শৌচাগার, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, গ্রন্থাগার, পরীক্ষাগার, খেলার মাঠ এবং শিশু-সুরক্ষার ব্যবস্থাও যাচাই করা হবে। UDISE ও বাংলা শিক্ষা পোর্টালে স্কুল এবং পড়ুয়াদের সঠিক তথ্য আপলোড করাও বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশ না মানলে সংশ্লিষ্ট স্কুলকে শোকজ নোটিস পাঠানো হতে পারে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। সেই সঙ্গে আগামী দু’বছর নতুন বেসরকারি প্রতিষ্ঠানের জন্য কোনও NOC দেওয়া হবে না বলেও জানা গিয়েছে।

জেলায় নজর (Education Department)

 

এই নজরদারির একটি ছবি ইতিমধ্যেই সামনে এসেছে পুরুলিয়ার রঘুনাথপুরে। সেখানে শুধু রঘুনাথপুর মহকুমাতেই ৫০টিরও বেশি বেসরকারি স্কুল রয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে ৯০ শতাংশ স্কুলের বৈধ নথি নিয়ে প্রশ্ন ওঠায় ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। তবে রঘুনাথপুর কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যজুড়েই বেসরকারি স্কুলগুলির বৈধতা ও পরিকাঠামো যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। সেই মতো জেলাশাসকদের দফতরকেও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ নাকাশিপাড়ার জোড়া খুনে বড় মোড়! ভিন্‌রাজ্য থেকে গ্রেফতার ২ সুপারি কিলার

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury