Election 2026
Election 2026

Election 2026: ভোটের মাঝে উত্তেজনা! আসানসোলে অগ্নিমিত্রা পালের গাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Bengal Liberty Desk, Kolkata:

ভোটের দিন উত্তেজনার আবহে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণের হীরাপুর থানা এলাকায়।

Election 2026
Election 2026

বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর তৃণমূলের

বিজেপির অভিযোগ, অগ্নিমিত্রা পাল ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন। সেই সময় তিনি হামতনগর হাই স্কুলের একটি বুথে যান পরিস্থিতি খতিয়ে দেখতে। বুথ পরিদর্শন শেষে সেখান থেকে বেরোনোর সময়ই আচমকা কিছু দুষ্কৃতী তাঁর গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ। হামলায় অগ্নিমিত্রা পালের গাড়ির পিছনের দিকের কাচ ভেঙে যায়। গাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। যদিও ওই সময় গাড়ির ভিতরে থাকা কেউ গুরুতর আহত হননি বলে প্রাথমিকভাবে খবর। ঘটনার পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলীয় কর্মীরা সঙ্গে সঙ্গেই হীরাপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অগ্নিমিত্রা পালের দাবি, বুথ পরিদর্শন করে বেরোনোর সময় পরিকল্পিতভাবেই তাঁর গাড়িতে হামলা করা হয়েছে।

Election 2026
Election 2026

অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, তার জন্য পুলিশ নজরদারি বাড়িয়েছে। ঘটনাকে ঘিরে আসানসোল দক্ষিণ কেন্দ্রের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন : মমতাকে ধরাশায়ী করার কান্ডারী চন্দনা বাউরি! শালতোড়ায় ‘মাটির মেয়ে’ বনাম তৃণমূলের ‘নিখোঁজ’ প্রার্থী, ভোটের লড়াইয়ে কার হাতে উঠবে ক্ষমতার মুকুট?

 

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury