Bengal Liberty: হুগলি জেলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটল। দলের ছত্তিশগড়-এর প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক উমেশ প্যাটেল পশ্চিমবঙ্গের অবজারভার হিসেবে দায়িত্ব পাওয়ার পর এদিনই প্রথম হুগলিতে এসেছিলেন। কিন্তু বৈঠকের শুরুতেই সভাপতি পদপ্রার্থীদের হুড়োহুড়ি এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সভা পণ্ড হয়ে যায়।

বৈঠকে ঠিক কী ঘটেছিল? (Hooghly Congress Meeting)
নির্ধারিত সময়ে চুঁচুড়ার পিপুলপাতির একটি লজে হুগলি জেলা কংগ্রেসের বৈঠক শুরু হয় এবং কংগ্রেস কর্মীদের নিয়ে আলোচনা শুরু হওয়ার পাশাপাশি সভাপতি নির্বাচনের ফর্ম বিলি করা হয়।এরপরই সেখানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। বর্তমান জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ের বিরোধিতাকারী কর্মীরা মারমুখী হয়ে ওঠেন এবং অবজারভারের সামনেই কংগ্রেস কর্মীরা হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অবজারভার বাধ্য হয়ে সভা ছেড়ে বেরিয়ে যান।

নেতৃত্ব ও রাজনৈতিক প্রতিক্রিয়া (Hooghly Congress Meeting)
এই ঘটনাকে ‘টিপিক্যাল কংগ্রেস কালচার’ বলে অভিহিত করে নেতৃত্ব জানিয়েছে যে, প্রত্যেকেই ফর্ম ফিলাপ করে সভাপতি হতে চাইছিলেন এবং অবজারভারের সঙ্গে কথা বলার জন্য হুড়োহুড়ি শুরু হয়েছিল। বর্তমান সভাপতি সুব্রত মুখোপাধ্যায়কে অনেক কর্মী মানতে রাজি না থাকায় এই ক্ষোভ প্রকাশ পায়। সভাপতি সুব্রত মুখোপাধ্যায় নিজে জানান, ফর্ম মুড়ি-মুড়কির মতো উড়েছে এবং দল গণতন্ত্র আনতে চাইছে।
আরও খবর
এই ঘটনা নিয়ে কটাক্ষ করে হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, কংগ্রেস একটি মৃতপ্রায় দল এবং পশ্চিমবঙ্গে তাদের কোনো ভবিষ্যৎ নেই। তৃণমূলের মতোই কংগ্রেসের অন্দরেও গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, একমাত্র সুশৃঙ্খল দল হল বিজেপি।
আরও পড়ুনঃ
https://atlas-preview.bengalliberty.com/2026/08/21/kalighat-murder/

