Humayun Kabir
Humayun Kabir

Humayun Kabir : মহামেডানে হুমায়ুন অধ্যায়ের ইতি? প্রতিশ্রুতির ফাঁদে ডুবল সভাপতির কুর্সি!

Bengal Liberty : মহামেডান স্পোর্টিংয়ের সভাপতি হয়ে একাধিক বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর দাবি ছিল, ক্লাবের সমস্ত আর্থিক সংকট দূর করবেন এবং অন্তত ২৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেবেন। কিন্তু সেই প্রতিশ্রুতির একটিও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। উল্টে, তাঁর সই করা একাধিক চেক বাউন্স করায় চরম অস্বস্তিতে পড়ে ঐতিহ্যবাহী ক্লাবটি। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, বৃহস্পতিবার জরুরি বৈঠকে ক্লাবের কার্যকরী সমিতি সভাপতির পদ থেকে তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি, হুমায়ুন কবীরকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৯ আগস্টের বৈঠকে তাঁর সভাপতির পদ বহাল থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, আর্থিক অনিয়ম ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবীরকে আইনি নোটিসও পাঠিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ (Humayun Kabir)।

Advertisement
Advertisement

প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ (Humayun Kabir)

ক্লাবের আর্থিক সংকট দূর করার আশ্বাস দিয়েই মহামেডান স্পোর্টিংয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন হুমায়ুন কবীর। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্লাব কর্তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। অভিযোগ, তাঁর সই করা চেক একবার নয়, টানা তিনবার বাউন্স করেছে। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মহামেডান স্পোর্টিং কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে আইনি নোটিস পাঠায়। নোটিসে দাবি করা হয়েছে, তাঁর দেওয়া চেকের বিপরীতে ক্লাব কোনও অর্থ পায়নি। ক্লাবের পাঠানো আইনি নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রতিশ্রুত অর্থ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না পড়লে আর কোনও ধরনের ছাড় দেওয়া হবে না। সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি-উভয় ক্ষেত্রেই আইনি পদক্ষেপ করা হবে বলে কড়া বার্তা দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/06/cm-suvendu-adhikari-116/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury