Bengal Liberty
হালিশহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে চটি, কাদা ও ঢিল ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা জানাল আইএসএফের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি (ISF)। দলের দাবি, এই ধরনের ঘটনা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের জন্য ‘অশনিসংকেত’।

তীব্র নিন্দা ISF-এর
আইএসএফের বক্তব্য অনুযায়ী, গণতন্ত্রে শাসক-বিরোধী নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীদের স্বাধীনভাবে মত প্রকাশ এবং চলাফেরার অধিকার রয়েছে। রাজনৈতিক অসহিষ্ণুতার এই ধরনের ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে দল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজনৈতিক অসহিষ্ণুতার একাধিক ঘটনার কথাও তুলে ধরেছে আইএসএফ।

দলের তরফে ২০২৩ সালের ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। দলের অভিযোগ, ওই সমাবেশে যোগ দিতে আসা আইএসএফ সমর্থকদের উপর হামলা হয়েছিল এবং দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকীর গাড়িও ভাঙচুর করা হয়েছিল বলে জানা গিয়েছে।
আরও খবর

আইএসএফের দাবি, অতীতে এমন ঘটনা ঘটলেও বর্তমানে একই ধরনের ঘটনা ঘটতে থাকলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে আইএসএফ।

