Bengal Liberty:
পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী ২৭ আগস্ট নিউটাউনে ৭ লক্ষ বর্গফুটেরও বেশি জায়গাজুড়ে তৈরি L&T Mindtree-র বিশাল অফিসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের IT পরিকাঠামো এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে ( IT Hub on Newtown)।

কলকাতায় আইটি হাব (IT Hub on Newtown)
দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পড়াশোনা করা বহু তরুণ-তরুণী কর্মসংস্থানের জন্য বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে কিংবা দেশের অন্যান্য IT হাবে পাড়ি দেন। এবার সেই ছবিতে বদল আনার লক্ষ্যেই কলকাতাকে আরও বড় IT গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিউটাউনে এই বিশাল IT অফিস চালু হলে রাজ্যের স্থানীয় IT পেশাদারদের পাশাপাশি নতুন প্রজন্মের চাকরিপ্রার্থীদের জন্যও বড় সুযোগ তৈরি হবে।
আরও খবর
ক্ষমতায় আসার পর থেকেই শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। বিভিন্ন ক্ষেত্রে শিল্পস্থাপনের পাশাপাশি এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে। লক্ষ্য, পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি-কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা।
প্রযুক্তিতে রাজ্যের উন্নয়ন (IT Hub on Newtown)
এর ফলে শুধু কর্মসংস্থানই নয়, রাজ্যের প্রযুক্তিগত পরিকাঠামোও আরও শক্তিশালী হবে বলে মনে করছে সরকার। বাংলার মেধাবী পড়ুয়ারা যাতে নিজেদের রাজ্যেই পড়াশোনা শেষ করে পছন্দের ক্ষেত্রে কেরিয়ার গড়তে পারেন, সেই সুযোগও তৈরি হবে।

আত্ম্যনির্ভর পশ্চিমবঙ্গ (IT Hub on Newtown)
‘লোকাল ফর লোকাল’ ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর করে তোলার যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন, IT ক্ষেত্রে এই বিনিয়োগ সেই লক্ষ্য পূরণেরই অন্যতম ধাপ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ শিল্পের পাশাপাশি প্রযুক্তিতেও বাংলাকে আত্মনির্ভর করার পথে এগোচ্ছে রাজ্য।
নিউটাউনে এই নতুন IT হাব চালু হওয়ার সঙ্গে সঙ্গে তাই শুধু একটি নতুন অফিসের দরজা খুলবে না, খুলতে পারে বাংলার হাজার হাজার তরুণের কর্মসংস্থানের নতুন দরজাও।

আরও পড়ুনঃ পঞ্চায়েত নির্বাচনের আগে বাম-জোট ভাঙার পথে নওশাদ!

