Jadavpur University
Jadavpur University

Jadavpur University : যাদবপুরে ফের মুখোমুখি এবিভিপি-এসএফআই

Bengal Liberty : যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের আঁচ এবার আরও তীব্র (Jadavpur University)। জাতীয়তাবাদ বনাম বামপন্থী রাজনীতির টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার ক্যাম্পাসে মুখোমুখি হল এবিভিপি ও এসএফআই। একদিকে জাতীয় পতাকা হাতে এবিভিপির ‘বন্দে মাতরম যাত্রা’, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে পালটা মিছিল এসএফআইয়ের (Jadavpur University)। এই দুই কর্মসূচিকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল যাদবপুর।

Advertisement
Advertisement

জাতীয় পতাকা হাতে ক্যাম্পাসে এবিভিপি (Jadavpur University)

আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘বন্দে মাতরম যাত্রা’র ঘোষণা করেছিল এবিভিপি। সেই কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে জাতীয় পতাকা হাতে ক্যাম্পাসে মিছিল করেন সংগঠনের কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র, অধ্যাপক ও শিক্ষাকর্মীও। মিছিল থেকে ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ওঠে। এবিভিপির অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও ধরনের ‘দেশবিরোধী’ স্লোগান বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। বিতর্কিত স্লোগানের পালটা হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেশের বিশিষ্ট মনীষীদের ছবি লাগান সংগঠনের কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের গেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগানোর পাশাপাশি চিত্রশিল্পী নন্দলাল বসুর সংবিধানে অঙ্কিত ছবিও ক্যাম্পাসের দেওয়ালে লাগানো হয়।

Advertisement
Advertisement

বাইরে এসএফআইয়ের পালটা মিছিল (Jadavpur University)

এবিভিপির মিছিলের পালটা হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজা সুবোধ মল্লিক রোডে মিছিল করে এসএফআই। এই মিছিলেও অংশ নেন ছাত্রছাত্রী, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের একাংশ। দুই সংগঠনের কর্মীরাই একে অপরের বিরুদ্ধে সরব হন।

উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার মধ্যেই গত সপ্তাহে ক্যাম্পাসে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ কর্মসূচি হয়। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তার পরেই বৃহস্পতিবার ফের এবিভিপির ‘বন্দে মাতরম যাত্রা’ এবং জাতীয়তাবাদী সম্মেলনকে ঘিরে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে। এবিভিপির স্পষ্ট বার্তা-যাদবপুরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চলবে না, ক্যাম্পাসে নিয়মিত ‘বন্দে মাতরম’ ধ্বনি শোনা যাবে।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/09/03/kalyan-banerjee-22/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury