Jalpaiguri Murder Case

Jalpaiguri Case: লাভ জিহাদ – এর অভিযোগ! উত্তপ্ত জলপাইগুড়ি

Bengal Liberty

জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী মহাদেব রায় খুনের ঘটনায় উত্তেজনা অব্যাহত। খুনের প্রতিবাদে সোমবার শহরে মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সেই মিছিল ঘিরেই পরে নতুন করে উত্তেজনা ছড়ায়। গত বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরের সেনপাড়ার বাসিন্দা দশম শ্রেণির ছাত্র মহাদেব রায় খুন হন। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এই খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে অভিযোগ ওঠে। শুক্রবার তিস্তা নদীর সেতু সংলগ্ন এলাকা থেকে মহাদেবের গলার নলি কাটা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়।

খুনের ২৪ ঘণ্টার মধ্যেই রোহিত হোসেন-সহ মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রোহিত সাবালক এবং বাকি তিনজন নাবালক বলে জানা গিয়েছে।

Jalpaiguri Murder Case

‘লাভ জিহাদ’-এর অভিযোগ Jalpaiguri Case

মহাদেবের খুনের ঘটনাকে ‘লাভ জিহাদ’-এর পরিণতি বলে দাবি করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। অভিযুক্তদের কঠোর শাস্তি এবং মূল অভিযুক্ত রোহিত হোসেনের ফাঁসির দাবি ওঠে। সোমবার সন্ধ্যায় মহাদেবের খুনের প্রতিবাদে জলপাইগুড়ি শহরে মিছিল বের করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। মৃত ছাত্রের পরিবারের সদস্যরাও মিছিলে যোগ দেন।

Jalpaiguri Murder Case

মিছিলের সামনে বিশ্ব হিন্দু পরিষদের এক নেতাকে তরোয়াল হাতে হাঁটতে দেখা যায়। যদিও এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি, তবে এই তলোয়ার প্রসঙ্গে বিতর্ক তৈরি হয়েছে। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি কোতোয়ালি থানা মোড়ে পৌঁছলে এক যুবক মদের বোতল হাতে মিছিলে ঢুকে পড়েন বলে অভিযোগ। মিছিলকারীদের দাবি, ওই যুবক বাংলা পক্ষের সঙ্গে যুক্ত এবং একটি নিউজ চ্যানেল পরিচালনা করেন।

Jalpaiguri Murder Case

বচসা থেকে উত্তেজনা

যুবককে ঘিরে মিছিলকারীদের সঙ্গে বচসা শুরু হয়। পরে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি তাঁর মোটরবাইকেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অশান্তি তৈরির অভিযোগে ওই যুবককে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কোতোয়ালি থানা মোড় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury