LPG Price Hike: সেপ্টেম্বরের শুরুতেই LPG ধাক্কা! বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

Bengal Liberty

টানা দু’মাস দাম কমার পর ফের বাড়ল বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম (LPG Price Hike)। মঙ্গলবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২,৭৩৮ টাকা থেকে বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২,৭৪৭.৫০ টাকা। শুধু ১৯ কেজির সিলিন্ডার নয়, বাজারদরে বিক্রি হওয়া ৫ কেজির এফটিএল সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। ৭৬২ টাকা থেকে ২ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ৭৬৪ টাকা।

ফের বাড়ল বাণিজ্যিক LPG-এর দাম

বাণিজ্যিক LPG-এর দাম বাড়ায় রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারিং পরিষেবা-সহ একাধিক ব্যবসায়িক ক্ষেত্রে রান্নার জ্বালানির খরচ বৃদ্ধি পাবে। আগে টানা দু’মাস বাণিজ্যিক LPG-এর দাম কমেছিল। ১ জুলাই ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমানো হয়েছিল। ১ আগস্ট আরও ১৯২ টাকা দাম কমে। সেই পরিস্থিতির পর সেপ্টেম্বরে ফের দাম বাড়ল।

Advertisement
Advertisement

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা এবং পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাবেই গত কয়েক মাসে LPG-এর দামে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। ফেব্রুয়ারি মাসে সংঘাত শুরু হওয়ার পর বাণিজ্যিক LPG-এর দাম এক ধাক্কায় ১,৩৭৩ টাকা বেড়েছিল। ফেব্রুয়ারিতে ১,৭৪০.৫০ টাকা থাকা ১৯ কেজির সিলিন্ডারের দাম জুনে বেড়ে ৩,১১৩.৫০ টাকা হয়েছিল। তবে স্বস্তির খবর রয়েছে গৃহস্থদের জন্য। গার্হস্থ্য রান্নার LPG-এর দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম আপাতত ৯৪২ টাকা থাকছে। আগে ৭ জুন ১৪.২ কেজির গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে মার্চে পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে সরবরাহে বিঘ্ন এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির জেরে গার্হস্থ্য LPG-এর দাম ৬০ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ, সেপ্টেম্বরের শুরুতে বাণিজ্যিক LPG-এর দাম বাড়লেও আপাতত অপরিবর্তিত থাকল গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury