Madan Mitra
Madan Mitra

Madan Mitra: লাইভে অভিষেককে ‘ক্রিমিনাল’ কটাক্ষ মদনের

Bengal Liberty

শিবির বদলের পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। এবার ফেসবুক লাইভে এসে তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরেও বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

Madan Mitra
Madan Mitra

ফেসবুক লাইভে তোপ Madan Mitra

রবিবার ফেসবুক লাইভে মদন মিত্র বলেন, “এই যে দিদিমণি, যুবরাজ কিংবা দালাল—সবাইকে আমি চিনি। একমাত্র মদন মিত্র ছাড়া সবাই দালাল।” এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে করে তিনি বলেন, “একটা কথা অভিষেককে বলি—আমাকে চমকে-ধমকে লাভ নেই। ডায়মন্ড হারবারে গিয়ে যাকে খুশি চমকাতে পারো, আমাকে চমকাবে না। কয়েক দিন আগেও আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল। আমি এ সবে পাত্তা দিই না। ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে’। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি, আপনারা যা বলছেন বলুন। আপনাদের চমকানিতে সিপিএম বা বিজেপি চমকাতে পারে, মদন মিত্র চমকাবে না।”

Madan Mitra
Madan Mitra

অভিষেককে নিশানা

লাইভে আরও এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মদন মিত্র বলেন, “অভিষেক, আপনি তো ক্রিমিনাল! আপনি তো খুনি, পয়সা দিয়ে খুন করান। অপরাধের প্রবৃত্তি রয়েছে আপনার।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

২১ জুলাই নিয়ে হুঁশিয়ারি

২১ জুলাইয়ের কর্মসূচি প্রসঙ্গেও বিস্ফোরক মন্তব্য করেন মদন মিত্র। তিনি বলেন, “২১ জুলাই সকালে দু’জনের মিছিল বেরোবে—একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যটি শুভেন্দু অধিকারীর। আমি মমতা বা শুভেন্দু—কারোরই লোক নই। ওটা মুখ্যমন্ত্রীর বিধানসভা ক্ষেত্র। ওখানে সকালে বেশি গণ্ডগোল হলে গুলি-গোলা চলবে।”

বিজেপির প্রতিক্রিয়া

মদন মিত্রের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় খুনি—এ পর্যন্ত কথাটি ঠিক আছে। কিন্তু উনি বললেন ‘মুখ্যমন্ত্রী শুভেন্দুর মিছিল বেরোবে’—এটা তো অপ্রকৃতিস্থ মন্তব্য! আর আমরা জানি তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই খুনি। এতে নতুন বা আলাদা কী আছে? এটা তো আমাদের সবারই জানা।”

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury