Mahua Moitra
Mahua Moitra

Mahua Moitra : দলের বিরুদ্ধে গেলেই সাসপেনশন! হুঁশিয়ারির পরই মহুয়ার গাড়ি ঘিরে বিক্ষোভ

Bengal Liberty : দলের বিরুদ্ধে গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলালে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি তথা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। মঙ্গলবার নদিয়ার চাপড়ায় মহুয়ার গাড়ি ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীরা ‘গো ব্যাক’ এবং ‘চোর চোর’ স্লোগান দেন বলেও দাবি তৃণমূল সাংসদের। এমনকী তাঁর গাড়িতে কিল-ঘুষি ও ধাক্কাধাক্কি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মহুয়া। ঘটনাকে কেন্দ্র করে চাপড়ায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায় (Mahua Moitra)।

Mahua Moitra
Mahua Moitra

দলের বিরুদ্ধে গেলেই বহিষ্কার, হুঁশিয়ারি মহুয়ার (Mahua Moitra)

সোমবারই একটি ভিডিয়ো বার্তায় কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূলের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্য-সদস্যাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন মহুয়া। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে দলের সঙ্গে ‘বেইমানি’ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কোথাও অনাস্থা প্রস্তাবে অংশ নেওয়া হচ্ছে। মহুয়ার স্পষ্ট বার্তা ছিল, দলের বিরুদ্ধে গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলালে সংশ্লিষ্টদের বহিষ্কার করা হবে। ভবিষ্যতে তাঁরা অন্য কোনও দল করতে পারেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের দরজা তাঁদের জন্য বন্ধ থাকবে বলেও জানিয়ে দেন তিনি। এই বার্তার পরই মঙ্গলবার চাপড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দেন মহুয়া। সভায় উপস্থিত ছিলেন চাপড়ার প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে পলাশীপাড়ার বিধায়ক রুকবানুর রহমানও।

Advertisement
Advertisement

কালো পতাকা, ‘গো ব্যাক’ স্লোগান (Mahua Moitra)

দলীয় কর্মসূচি শেষ করে বেরোনোর সময়ই মহুয়ার গাড়িকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে। তৃণমূল সাংসদের দাবি, কালো পতাকা হাতে কয়েকজন তাঁর গাড়ির সামনে শুয়ে পড়ে পথ অবরোধের চেষ্টা করেন। তাঁকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। মহুয়ার আরও অভিযোগ, বিক্ষোভকারীরা তাঁর গাড়িতে কিল-ঘুষি মারেন এবং ধাক্কাধাক্কি করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। যদিও বিক্ষোভকারীদের পরিচয় নিয়ে মহুয়া সরাসরি অভিযোগ করেন, তাঁরা তৃণমূল নেতা জেবের শেখের লোকজন।

পাল্টা তোপ মহুয়ার (Mahua Moitra)

বিক্ষোভ প্রসঙ্গে মহুয়া মৈত্রের পাল্টা দাবি, চাপড়ায় যাঁরা তাঁকে কালো পতাকা দেখিয়েছেন, তাঁরা জেবের শেখের অনুগামী। তাঁর বক্তব্য, তাঁকেই কালো পতাকা না দেখিয়ে জেবের শেখের বিরুদ্ধেই তা দেখানো উচিত ছিল। মহুয়ার অভিযোগ, জেবের শেখ তৃণমূলের প্রতীকে জয়ী হওয়ার পর দলের সঙ্গে ‘বেইমানি’ করে বিজেপির ‘বি-টিমে’ যোগ দিয়েছেন। তাই তাঁর বিরুদ্ধেই প্রতিবাদ হওয়া উচিত বলে মন্তব্য করেন কৃষ্ণনগরের সাংসদ।

Advertisement
Advertisement

বিক্ষোভকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ মহুয়া। তাঁর কথায়, তাঁকে কালো পতাকা দেখিয়ে সংবাদমাধ্যমে ‘ফুটেজ’ পাওয়ার চেষ্টা হলে তাতেও তাঁর কিছু যায় আসে না। এদিনের কর্মিসভা নিয়েও সন্তোষ প্রকাশ করেন মহুয়া। তিনি বলেন, চাপড়ার কর্মিসভা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। পুরনো তৃণমূলের কর্মীরা একসঙ্গে হয়ে সেখানে উপস্থিত ছিলেন। রুকবানুর রহমানও কর্মিসভায় ছিলেন বলে জানান তিনি। এদিকে এনসিপিআই প্রসঙ্গেও সরব হন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, বিষয়টি নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। জনপ্রতিনিধিদের এখনও প্রায় তিন বছর মেয়াদ বাকি রয়েছে। তাঁর অভিযোগ, অনেকে দলের সঙ্গে ‘বেইমানি’ করে এখন বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। এমনকি তাঁদের নরেন্দ্র মোদির সঙ্গে ব্রেকফাস্ট করতেও দেখা যাচ্ছে বলে কটাক্ষ করেন মহুয়া।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/09/01/abhishek-banerjee-92/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury