Mission Aakash: নাশকতার ছক রুখতে তল্লাশি! আকাশের খোঁজে মিশন আকাশ

Bengal Liberty

মাওবাদী দমনে ফের বড়সড় অভিযান শুরু করল বাংলা ও ঝাড়খণ্ডের যৌথ বাহিনী (Mission Aakash)। ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের গভীর জঙ্গলে সাঁড়াশি অভিযানের পাশাপাশি পুরুলিয়ার বান্দোয়ান সীমান্ত লাগোয়া এলাকাতেও তল্লাশি জোরদার করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য বঙ্গ ব্রিগেডের শীর্ষ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’-সহ তাঁর স্কোয়াডের সদস্যদের খোঁজ করা। গোয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ডে যৌথ বাহিনীর চাপ বাড়তেই মাওবাদীদের একটি দল দলমা পাহাড় থেকে পুরুলিয়ার সীমান্ত লাগোয়া জঙ্গলে ঢুকে আশ্রয় নিয়েছে।

সম্প্রতি ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসওয়া থেকে মদন মাহাতো, সাগর সিং ওরফে বীরেন এবং মীরা পাহাড়িয়াকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ইনসাস রাইফেল, একে-৪৭, পিস্তল এবং বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের জিজ্ঞাসাবাদেই আকাশ-সহ কয়েকজনের পুরুলিয়া সীমান্তবর্তী জঙ্গলে আত্মগোপনের তথ্য সামনে আসে।

সম্প্রতি ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসওয়া জেলার উদয়পুর ও নিমডি থানার কান্দেরবেড়া এলাকা থেকে মদন মাহাতো, সাগর সিং ওরফে বীরেন এবং তাঁর স্ত্রী মীরা পাহাড়িয়াকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দলমা পাহাড়ের চান্ডিল থানার আসনবনি গ্রাম থেকে একটি ম্যাগাজিন-সহ ইনসাস রাইফেল এবং ২০৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকেই মাওবাদীদের গতিবিধি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। পুলিশ সূত্রে দাবি, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বঙ্গ ব্রিগেডের শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে ঘিরেই নতুন করে অভিযান শুরু হয়েছে। তাঁর সঙ্গে আরও কয়েকজন সদস্য এই সীমান্তবর্তী জঙ্গলে আত্মগোপন করে রয়েছেন বলে গোয়েন্দাদের অনুমান। আকাশের সঙ্গে রামপ্রসাদ মাহাতো ওরফে শচীন, তাঁর স্ত্রী মিতা, জবা, মালতী এবং সমীর সরেন-সহ আরও কয়েকজনের থাকার খবর রয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, ধৃত মাওবাদী নেতাদের জিজ্ঞাসাবাদে সংগঠনের গতিবিধি এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সেই সূত্র ধরেই শুরু হয়েছে ‘মিশন আকাশ’। পুলিশের অনুমান, বড় ধরনের নাশকতার পরিকল্পনা থাকতেই মদন, বীরেন ও মীরা-সহ মাওবাদী স্কোয়াডের সদস্যরা ওই এলাকায় সক্রিয় হয়েছিল।

কোটি টাকা মাথার দাম Mission Aakash

মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে ধরতে ইতিমধ্যেই বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। মদন মাহাতোর বিরুদ্ধেও শিলদা ইএফআর ক্যাম্পে হামলা, কাঁকড়াঝোড়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ এবং সাংসদ সুনীল মাহাতো হত্যাকাণ্ড-সহ একাধিক গুরুতর মামলা রয়েছে। বীরেন ও মীরার বিরুদ্ধেও একাধিক নাশকতার মামলা রয়েছে।

Advertisement
Advertisement

পুলিশের দাবি, বড় ধরনের নাশকতার পরিকল্পনা রুখতেই এই অভিযান। অসীম মণ্ডল ওরফে আকাশকে ধরতে শুরু হওয়া এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘মিশন আকাশ’।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury