Bengal Liberty:
নির্ধারিত সময়ের বাইরে বার ও পাব খোলা রাখার অভিযোগে কড়া অবস্থান নিলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, শিলিগুড়ি শহরের একাধিক বার ও পাব নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও খোলা রাখা হচ্ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে তিনি প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

MLA Shankar Ghosh
শংকর ঘোষ জানান, বিষয়টি নিয়ে তিনি শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আবগারি দপ্তরের নিয়ম অনুযায়ী অতিরিক্ত ফি জমা দিলে রাত ১২টার পর আরও দুই ঘণ্টা, অর্থাৎ রাত ২টো পর্যন্ত বার বা পাব খোলা রাখার অনুমতি পাওয়া যায়। সেই নিয়ম মেনেই বহু প্রতিষ্ঠান অতিরিক্ত সময় ব্যবসা পরিচালনা করছে।
আরও খবর
MLA Shankar Ghoshরাতে লাগাতার তল্লাশির নির্দেশ, আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা
তবে তিনি স্পষ্ট করে দেন, কোনো বার বা পাব যদি রাত ২টোর পরও খোলা থাকে, তবে তা সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখে নিয়মিত নজরদারি চালানো দরকার।
MLA Shankar Ghosh

অন্যদিকে, অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট শংকর ঘোষ জানিয়েছেন, গতকাল রাত পর্যন্ত পুলিশি তল্লাশিতে এমন কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। তবে অভিযোগটি সামনে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি জানান, এখন থেকে কোনো আগাম নোটিস ছাড়াই শিলিগুড়ির বিভিন্ন বার ও পাবে রাতে লাগাতার তল্লাশি চালানো হবে। কোথাও নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।
MLA Shankar Ghosh
প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে লাইসেন্সের শর্ত ভঙ্গ বা নির্ধারিত সময় অতিক্রম করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ স্ব-গণনা সম্পন্ন করে নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানালেন রাজ্যপাল আর এন রবি

