Bengal Liberty:
নবান্নে উত্তরবঙ্গের ৪০ জন তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (ICC) উত্তরবঙ্গ শাখার প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হলো। সংসদবিষয়ক ও পর্যটন দপ্তরের মন্ত্রী শঙ্কর ঘোষের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ দপ্তরের মন্ত্রী দীপক বর্মন এবং প্রতিমন্ত্রী অশোক দিন্দা।

MSME
বৈঠকে প্রযুক্তিগত উদ্ভাবন, ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা কমানো এবং প্রাথমিক পর্যায়ের মূলধন সহজলভ্য করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও খবর
অর্থমন্ত্রী বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটালনির্ভর ও টেকসই স্টার্টআপগুলির বিকাশে একটি সহজ, সহায়তামূলক ও শক্তিশালী পরিবেশ গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
MSME উদ্যোক্তাদের পরামর্শে নীতিগত সংস্কারের আশ্বাস সরকারের
আলোচনায় সহজ উপায়ে ব্যবসা পরিচালনা (Ease of Doing Business), উদীয়মান খাতগুলির জন্য নির্দিষ্ট কর-সুবিধা এবং গ্রামীণ উদ্যোক্তা নেটওয়ার্ক আরও শক্তিশালী করার বিষয়গুলি উঠে আসে। আতিথেয়তা (হোটেল), কৃষি-প্রযুক্তি, জ্বালানি ও ডিপ-টেকসহ (Deep-tech) বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা ও নীতিগত পরামর্শ তুলে ধরেন।

অর্থমন্ত্রী আশ্বাস দেন, উদ্যোক্তাদের এই মতামত ভবিষ্যতের নীতিনির্ধারণ ও আর্থিক সংস্কারে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে, যাতে আগামী প্রজন্মের উদ্যোক্তাদের জন্য মূলধন ও পরিকাঠামো আরও সহজলভ্য করা যায়।
MSME
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই ক্ষুদ্র ও ছোট শিল্পোদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রেক্ষাপটে আজকের বৈঠকে অর্থমন্ত্রীর এই উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন শিল্পমহল ও উদ্যোক্তারা।

আরও পড়ুনঃ কেম্যান দ্বীপেই অভিষেকের টাকার খনি! ২ লক্ষ কোটির উৎস কী?

