Naushad Siddiqui
Naushad Siddiqui

Naushad Siddiqui : মসজিদের মাইক খোলা ‘বেআইনি’! হাইকোর্টে যাচ্ছে আইএসএফ

Bengal Liberty : রাজ্যের বিভিন্ন জায়গায় মসজিদের মাইক খুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে বলে দাবি করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। তাঁর অভিযোগ, পুলিশের এই পদক্ষেপ আইনসম্মত নয়। বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটছে আইএসএফ (Naushad Siddiqui)। কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানালেন তিনি।

Advertisement
Advertisement

বিকাশরঞ্জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে মামলা (Naushad Siddiqui)

বুধবার এক বিবৃতিতে নওশাদ সিদ্দিকি জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ টেলিফোনে যোগাযোগ করে মসজিদের মাইক খুলে নেওয়া নিয়ে উদ্বেগ ও আতঙ্কের কথা জানিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে আইনি পরামর্শের জন্য কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন তিনি। নওশাদের দাবি, বৈঠকে বিকাশরঞ্জন ভট্টাচার্য মত দিয়েছেন যে, পুলিশের এই পদক্ষেপ আইনসম্মত নয়। তাঁর বক্তব্য, মাইকে প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ-এমন কোনও আইন নেই। তবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে শব্দসীমা নির্ধারণ করে দিয়েছে, তা মেনে চলতে হবে। সেই নিয়ম মানা হলে আপত্তির কোনও কারণ নেই বলেই আইনজীবীর মত।

Advertisement
Advertisement

আইএসএফ বিধায়ক জানান, এই বিষয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হবে এবং সেই মামলাটি বিকাশরঞ্জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে পরিচালিত হবে। আইনজীবী ইতিমধ্যেই তাতে সম্মতি দিয়েছেন বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে নওশাদ সিদ্দিকি আবেদন জানিয়েছেন, এই ইস্যুতে কেউ যেন কোনও প্ররোচনা বা চক্রান্তে পা না দেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/05/abhishek-banerjee-sebashram/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury