NCERT
NCERT

NCERT : আগস্টেই মিলবে নবম শ্রেণির বাকি দুটি নতুন NCERT বই: কর্তৃপক্ষ

Bengal Liberty : জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (NCF-SE) ২০২৩-এর ভিত্তিতে তৈরি নতুন পাঠ্যবই প্রায় সবকটিই প্রকাশ করেছে NCERT (NCERT)। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু নবম শ্রেণির দুটি পাঠ্যবই এখনও প্রকাশ পাওয়া বাকি। সেগুলিও আগামী আগস্ট মাসের মধ্যে প্রকাশিত হবে (NCERT)।

NCERT
NCERT

NCERT পক্ষ থেকে কী জানানো হল? (NCERT)

নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পরও বেশ কয়েকটি বই বাজারে না আসায় ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতেই NCERT পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি দুটি বইয়ের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই সেগুলি প্রকাশ করা হবে। এক শীর্ষ আধিকারিক জানান, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত নতুন পাঠ্যবই ইতিমধ্যেই মুদ্রিত ও ডিজিটাল, দুই সংস্করণেই উপলব্ধ রয়েছে। নবম শ্রেণিরও অধিকাংশ বই প্রকাশিত হয়েছে। শুধু বাকি থাকা দুটি বই আগস্টে প্রকাশ করা হবে। এনসিইআরটির এই নতুন পাঠ্যবইগুলি জাতীয় শিক্ষানীতি ২০২০-এর নির্দেশিকা মেনে তৈরি হয়েছে। নতুন পাঠ্যক্রমের মূল লক্ষ্য হলো মুখস্থনির্ভর পড়াশোনার বদলে দক্ষতাভিত্তিক শিক্ষা, অভিজ্ঞতানির্ভর শিখন পদ্ধতি এবং আরও নমনীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।

 

NCERT
NCERT

এদিকে, এনসিইআরটি স্পষ্ট করেছে যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দশম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা আগের পাঠ্যবই-ই পড়বে। এই দুই শ্রেণির জন্য নতুন পাঠ্যক্রম অনুযায়ী সংশোধিত বই চালু হবে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে। ফলে চলতি শিক্ষাবর্ষে দশম ও একাদশ শ্রেণির পাঠ্যবইয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। এনসিইআরটির দাবি, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন পাঠ্যক্রমের বই প্রায় সম্পূর্ণভাবে চলে আসায় দেশের স্কুলগুলিতে নতুন শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের কাজ এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। নবম শ্রেণির বাকি দুটি বই প্রকাশ পেলেই এই পর্যায়ের রূপায়ণ সম্পূর্ণ হবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/07/09/ed-raid-6/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury