Netaji Subhash Chandra Bose
Netaji Subhash Chandra Bose

Netaji Subhash Chandra Bose: ‘রেনকোজির চিতাভস্ম নেতাজির নয়’, দেশে না আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি ফরওয়ার্ড ব্লকের

Bengal Liberty: নেতাজির অন্তর্ধান রহস্য যেন আরও জটিল হচ্ছে। একদিকে রেনকোজি মন্দির থেকে নেতাজির চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নেতাজির কন্যা অনিতা বসু পাফ (Netaji Subhash Chandra Bose)। অন্যদিকে, রেনকোজি মন্দিরের চিতাভস্ম যেন কোনওভাবেই ভারতে না আনা হয়, সেই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল ফরওয়ার্ড ব্লক।

সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি. দেবরাজন বুধবার প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে দাবি করেছেন, নেতাজির অন্তর্ধান এবং ১৯৪৫ সালের ১৮ অগস্ট কথিত বিমান দুর্ঘটনা নিয়ে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। তাই বিষয়টি ফের প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

চিঠিতে দেবরাজন উল্লেখ করেছেন, কয়েক দশক পেরিয়ে গেলেও নেতাজিকে নিয়ে রহস্যের অবসান হয়নি। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতার সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা জানার অধিকার দেশের মানুষের রয়েছে। নেতাজির অন্তর্ধান এবং কথিত বিমান দুর্ঘটনার ঘটনা তদন্ত করতে ১৯৯৯ সালে ভারত সরকার মুখার্জি কমিশন গঠন করেছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Netaji Subhash Chandra Bose
Netaji Subhash Chandra Bose

মুখার্জি কমিশনের রিপোর্ট মেনে নেওয়ার দাবি (Netaji Subhash Chandra Bose)

তাঁর দাবি, জাপান, তাইওয়ান-সহ বিভিন্ন জায়গা থেকে পাওয়া নথি, তথ্য এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে মুখার্জি কমিশন সিদ্ধান্তে পৌঁছেছিল যে তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। একইসঙ্গে জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত তথাকথিত চিতাভস্মও নেতাজির নয় বলে কমিশন জানিয়েছিল—এমনই দাবি করেছেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক (Netaji Subhash Chandra Bose)।

এই অবস্থায় রেনকোজি মন্দিরে থাকা চিতাভস্মের পরিচয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত না হওয়া পর্যন্ত তা ভারতে নিয়ে আসার যে কোনও প্রচেষ্টা বন্ধ রাখার দাবি জানিয়েছেন দেবরাজন। তাঁর বক্তব্য, মুখার্জি কমিশনের সিদ্ধান্ত সরকারকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা উচিত। প্রমাণের ভিত্তিতে নেতাজির অন্তর্ধান রহস্যের সত্য সামনে আনাই এখন প্রধান লক্ষ্য হওয়া প্রয়োজন।

Netaji Subhash Chandra Bose
Netaji Subhash Chandra Bose

এদিকে, নেতাজির কন্যা অনিতা বসু পাফ সুপ্রিম কোর্টে রেনকোজি মন্দির থেকে নেতাজির চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করেছেন। গতকালই সুপ্রিম কোর্ট সেই আবেদনের ভিত্তিতে কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, নেতাজির চিতাভস্ম ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্র কী ভাবছে।

উল্লেখ্য, নেতাজির কন্যা অনিতা বসু পাফ অতীতে বিমান দুর্ঘটনায় তাঁর বাবার মৃত্যুর বিষয়টি মেনে নেওয়ার পক্ষে মত জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, এই দুর্ঘটনা নিয়ে বহু নথি এবং একাধিক তদন্ত রিপোর্ট রয়েছে (Netaji Subhash Chandra Bose)। একইসঙ্গে রেনকোজির চিতাভস্ম যে নেতাজিরই, তা প্রমাণের জন্য প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষায় সহযোগিতা করার কথাও জানিয়েছিলেন তিনি।

Advertisement
Advertisement

এদিকে, ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেছেন, মুখার্জি কমিশনের রিপোর্টের পাশাপাশি বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের জন্য দক্ষ তদন্তকারী, ইতিহাসবিদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা প্রয়োজন। তাঁর মতে, নতুন করে নথি ও প্রমাণ খতিয়ে দেখার মাধ্যমেই দীর্ঘদিনের এই রহস্যের নিরসন সম্ভব।

প্রসঙ্গত, ১৯৪৫ সালের ১৮ অগস্ট তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় বলে একটি মত প্রচলিত রয়েছে। সেই দুর্ঘটনার পর তাঁর দেহ দাহ করা হয়েছিল এবং সেই চিতাভস্ম বর্তমানে জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়।

Advertisement
Advertisement

তবে নেতাজির মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই মতভেদ রয়েছে। ফলে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ফের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে শীর্ষ আদালতের পরবর্তী পদক্ষেপ, অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের এই দাবি—কেন্দ্রীয় সরকার বিষয়টি কীভাবে বিবেচনা করে, এখন সেদিকেই নজর।

আরো পড়ুন:-

https://atlas-preview.bengalliberty.com/2026/08/12/sumit-roy-23/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury