NHM Staff Salary
NHM Staff Salary

NHM Staff Salary : NHM কর্মীদের বেতন বৃদ্ধি, ১ অগস্ট থেকে মিলবে অতিরিক্ত ৫ হাজার

Bengal Liberty : NHM প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত স্তরের কর্মীদের ৫০০০ মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (NHM Staff Salary)। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির (WBSHFWS) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)-এর অধীনে কর্মরত ইন-পজিশন মানবসম্পদের মাসিক পারিশ্রমিক ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত পারিশ্রমিক ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কর্মরত অনুমোদিত কর্মীদের বিদ্যমান মাসিক পারিশ্রমিকের ভিত্তিতে নতুন বেতন নির্ধারণ করা হবে। তবে এই বেতন বৃদ্ধি শুধুমাত্র ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রযোজ্য থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃথক নির্দেশিকা জারি করবে এবং সেই অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ও ইউনিটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে (NHM Staff Salary)।

Advertisement
Advertisement

কোন কাজ করেন এনএইচএম কর্মীরা? (NHM Staff Salary)

জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) হল কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প। দেশের প্রতিটি রাজ্যেই এই প্রকল্পের আওতায় কর্মীরা কাজ করেন। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যপরিষেবা, যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য পরিষেবায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই প্রকল্পে চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ডেটা এন্ট্রি (ডিটিপি) অপারেটর-সহ বিভিন্ন স্তরের কর্মী যুক্ত রয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির (WBSHFWS) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সমস্ত কর্মীর মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/07/18/amit-shah-11/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury