Priya Pal: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে পোস্টার! ‘রাস্তার বেহাল দশা, প্রিয়া পাল তুমি কোথায়?’

Bengal Liberty

রাস্তার বেহাল দশা নিয়ে এবার হাওড়ার সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল (Priya Pal)। স্থানীয় ধূলাগোড়ী এলাকার একাধিক জায়গায় চোখে পড়েছে ওই পোস্টার। সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, “সাঁকরাইলের রাস্তার বেহাল দশা, প্রিয়া পাল তুমি কোথায় ?” তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। ধূলাগোড়ী শিল্পাঞ্চল ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় রাস্তার অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে বলে অভিযোগ।

বেহাল রাস্তা নিয়ে পোস্টার

বেহাল রাস্তার কারণে যানবাহন চলাচলে সমস্যা, ধুলো-কাদা এবং বর্ষার সময়ে জল জমার মতো সমস্যার মুখে পড়তে হচ্ছে এমনই অভিযোগ স্থানীয়দের। সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাস্তা ও নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগের বিষয়টি এর আগেও প্রকাশ্যে এসেছে। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে ধূলাগোড়ী সহ দক্ষিণ সাঁকরাইল, কান্দুয়া, মাসিলা ও আন্দুলের বিভিন্ন এলাকায় অনুন্নয়ন নিয়ে বিরোধীদের তরফ থেকে অভিযোগ উঠেছিল।

Advertisement
Advertisement

রাস্তা-নিকাশি নিয়ে অভিযোগ

এই পরিস্থিতির মধ্যেই বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও পোস্টারের পিছনে কোনও রাজনৈতিক দলের হাত রয়েছে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে, পোস্টার নিয়ে বিধায়ক প্রিয়া পালের বক্তব্য, তিনি কোথাও চলে যাননি। তিনি এলাকাতেই রয়েছেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করছেন। তাঁর দাবি, রাস্তার কাজের জন্য প্রয়োজনীয় টাকা এখনও আসেনি। সেই কারণেই বহু ক্ষেত্রে রাস্তার কাজ শুরু করা যাচ্ছে না। টাকা বরাদ্দ হলেই প্রয়োজনীয় কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement

উল্লেখ্য, সাঁকরাইল বিধানসভা এলাকায় উন্নয়নকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর নতুন নয়। চলতি বছরের নির্বাচনের আগে বিরোধীদের তরফে এলাকায় অনুন্নয়নের অভিযোগকে প্রচারের অন্যতম ইস্যু করা হয়েছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করে প্রিয়া পাল দাবি করেছিলেন, গত পাঁচ বছরে তিনি এলাকায় যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন। এবার ধূলাগোড়ীতে বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে পোস্টার পড়ার ঘটনায় সেই পুরনো বিতর্কই ফের সামনে এলো। পোস্টারগুলি কারা লাগিয়েছে এবং এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury