Raghunathganj fire incident
Raghunathganj fire incident

Raghunathganj: এক দিনে পরপর দুই অগ্নিকাণ্ড: উমরপুরে প্লাস্টিকের দোকানে বিধ্বংসী আগুন, চাঞ্চল্য রঘুনাথগঞ্জে

Bengal Liberty: একই দিনে পরপর দু’টি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়াল রঘুনাথগঞ্জের উমরপুর এলাকায়। বুধবার সন্ধ্যায় উমরপুরের ব্যস্ত ট্রাফিক মোড় সংলগ্ন একটি প্লাস্টিকের দোকানে আচমকাই আগুন লেগে যায়। দোকানটিতে বিপুল পরিমাণ প্লাস্টিকজাত দাহ্য সামগ্রী মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন।

ধোঁয়ায় ঢাকল এলাকা, নিয়ন্ত্রণে দমকল (Raghunathganj)

ব্যস্ত এলাকায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। আগুনের তীব্রতা এবং কালো ধোঁয়া দূর থেকেও দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং দমকলের ইঞ্জিন।

পুলিশ ও দমকলকর্মীরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। আগুন যাতে আশপাশের দোকান বা বহুতলে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার পাশাপাশি এলাকায় যান চলাচলও সাময়িকভাবে নিয়ন্ত্রণ করে পুলিশ।

Advertisement
Advertisement

আগুন লাগার কারণ নিয়ে তদন্ত, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা (Raghunathganj)

কীভাবে ওই দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই বিপত্তি, নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। দোকানটিতে প্রচুর পরিমাণে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

একই দিনে জোড়া অগ্নিকাণ্ডে বাড়ল উদ্বেগ (Raghunathganj)

এই অগ্নিকাণ্ডকে ঘিরে স্থানীয়দের মনে শঙ্কা আরও তীব্র হয়েছে। কারণ, বুধবার সকালেই উমরপুর এলাকার একটি বন্ধ বহুতল ভবনে আগুন লেগেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সন্ধ্যায় ফের একই এলাকায় একটি প্লাস্টিকের দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। একই দিনে পরপর দু’টি অগ্নিকাণ্ডের পেছনে নিছক দুর্ঘটনা, নাকি কোনও গাফিলতি রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ

https://atlas-preview.bengalliberty.com/2026/08/13/dilip-ghosh-11/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury