Reclaim Night
Reclaim Night

Reclaim Night : অভয়ার মৃত্যুর দু’বছর! ফের রাত দখল করবে মেয়েরা

Bengal Liberty : রাত কি এখনও মেয়েদের জন্য নিরাপদ? নিরাপদ হলেও কতটা? এই প্রশ্নের যথাযথ উত্তর এখনও অধরা (Reclaim Night)। এরই মধ্যে ফের ১৪ অগস্ট রাতে যাদবপুরের ৮বি-তে ‘রাতদখল’-এর ডাক দিয়েছে ‘স্পর্ধা’। অভয়া-কাণ্ডের পর ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে ‘রাতদখল’ কর্মসূচিতে নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ একটি অরাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে পথে নেমেছিলেন। সেই আন্দোলনের দু’বছর পূর্ণ হচ্ছে এ বার। সেই উপলক্ষেই ফের রাতে পথে নামার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের দাবি, নারী, ট্রান্স এবং কুইয়ার মানুষদের সংঘবদ্ধ জাগরণের রাত হবে এ দিনের কর্মসূচি (Reclaim Night)।

Advertisement
Advertisement

অভয়া-কাণ্ডের পরও প্রশ্ন নিরাপত্তা নিয়ে (Reclaim Night)

আগামী ১৪ অগস্ট, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে যাদবপুর ৮বি-তে এই কর্মসূচি হবে। সকলকে সেখানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ‘রাতদখল’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এ বার তাঁদের স্লোগান—‘নাগরিক জাগরণ, ট্রান্স জাগরণ, কুইয়ার জাগরণের রাত।’ ২০২৪ সালের ১৪ অগস্ট অভয়া-কাণ্ডের প্রতিবাদে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ। ‘রাত মেয়েদের দখলে’-এই বার্তাকে সামনে রেখে হয়েছিল রাতদখল কর্মসূচি। সেই কর্মসূচি দ্রুত ছড়িয়ে পড়েছিল রাজ্যের বিভিন্ন এলাকায়। নারী নিরাপত্তা, স্বাধীনভাবে রাতে চলাফেরার অধিকার এবং বিচারের দাবিতে পথে নেমেছিলেন বহু মানুষ।

Advertisement
Advertisement

তারপর কেটে গিয়েছে দু’বছর। কিন্তু রাতের শহর কি সত্যিই বদলেছে? মেয়েরা কি আগের তুলনায় নিরাপত্তা পেয়েছেন? রাতের রাস্তায় একা চলার ক্ষেত্রে ভয় ও অনিশ্চয়তা কি কমেছে? অভয়াও এখনও বিচার পাননি। এই পরিস্থিতিতেই ফের রাতদখলের ডাক। তবে এ বার কর্মসূচিতে নারী-পুরুষের পাশাপাশি ট্রান্স ও কুইয়ার মানুষদেরও এই জাগরণের অংশ হওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের মতে, রাতের রাস্তা কারও একার নয়। নিরাপদে রাতে চলাফেরার অধিকার সকলের। ২০২৪-এর রাতদখলের পর এ বার দ্বিতীয় বর্ষপূর্তিতে ফের একই জায়গায় জমায়েত হবে বলে জানানো হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই নজর থাকবে এ বারের কর্মসূচির দিকে। দু’বছর পর এই রাতদখলে কি নতুন কোনও দাবি উঠবে? ১৪ অগস্টের রাতেই মিলবে তার উত্তর।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/11/khalilur-rahaman/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury