Bengal Liberty
২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (Ritabrata Banerjee)। প্রতি বছর কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি পালিত হলেও এ বার তৃণমূলের অন্দরের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় পরিস্থিতি তৈরি হয়েছে জটিল। একই জায়গায় কর্মসূচি পালনের অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী শিবিরও। অন্য দিকে, পুলিশের কাছ থেকে কোনও সাড়া না পাওয়ার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী টিএমসিপি।

হাইকোর্টে কালীঘাটপন্থী শিবির Ritabrata Banerjee
কালীঘাটপন্থী শিবিরের আইনজীবী সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জানান, মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। এরপর ৩ অগস্ট এবং ৭ অগস্ট পুলিশের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলেও কোনও উত্তর মেলেনি বলে আদালতে দাবি করা হয়। সেই কারণেই জরুরি ভিত্তিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করা হয়েছে।
অন্য দিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের তরফেও মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে। ফলে একই দিনে এবং একই জায়গায় দুই শিবিরের কর্মসূচির দাবি ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
আরও খবর
নির্বাচনী ফলাফলের পর তৃণমূলের রাজনৈতিক বিভাজন আরও স্পষ্ট হয়েছে। একটি অংশ এনসিপিআই-তে যোগ দিয়েছে, একটি অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে রয়েছে এবং অন্য অংশ কালীঘাটের সঙ্গে রয়েছে। গত ২১ জুলাইও এই বিভাজনের ছবি দেখা গিয়েছিল। দিল্লিতে আলাদা কর্মসূচি পালন করেছিল এনসিপিআই। কলকাতায় কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল পৃথক কর্মসূচি পালন করে।
এ বার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও সেই বিভাজনের প্রভাব পড়তে চলেছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। ঐতিহ্যগত ভাবে যে মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালিত হয়ে এসেছে, সেখানেই কর্মসূচি করার দাবিতে দুই শিবিরের তৎপরতায় পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার।

