Bengal Liberty:
ডানকুনিতে প্রস্তাবিত লাক্স কোজি – র নতুন কারখানা নিয়ে কুণাল ঘোষের একের পর এক অভিযোগের পাল্টা তাঁকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কারখানা তৈরির অনুমতি, জমির ব্যবহার এবং পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র নিয়ে প্রশ্ন তুলে কুণাল যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে আদালতের নির্দেশের কথা সামনে এনে কুণালকে নিশানা করেছেন তিনি।

কুনালকে আক্রমণ (Ritabrata on Kunal)
ঋতব্রত বলেন,’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডানকুনিতে ৬০০ কোটির প্রজেক্টের শুভ উন্মোচন করেছেন। যেখানে বহু বাঙালি কাজ পাবেন। কিন্তু সেটা পিসি ভাইপো কোম্পানির নেতা কুনাল ঘোষের পছন্দ হবে না সেটাই স্বাভাবিক।’ রাজ্যের মানুষের ভালোতেও যে তৃণমূলের সদিচ্ছার অভাব রয়েছে সেটাই ইঙ্গিত দিয়েছেন দিয়েছেন বিরোধী দলনেতা।
আরও খবর
উল্লেখ্য, প্রস্তাবিত কারখানা নিয়ে কুণাল ঘোষ তাঁর বিভিন্ন সমাজমাধ্যমে একাধিক মন্তব্য করেছেন এবং সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। সেই মন্তব্যের বিরুদ্ধে গত ২১ অগস্ট আলিপুরের প্রথম দেওয়ানি বিচারকের আদালতে মানহানির মামলা করে সংশ্লিষ্ট সংস্থা। ৩ সেপ্টেম্বর মামলার শুনানিতে আদালত কুণাল ঘোষকে ওই ধরনের মানহানিকর বক্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বলে দাবি ঋতব্রতের।

আদালতের নির্দেশ (Ritabrata on Kunal)
শুধু তাই নয়, কুণাল ঘোষের করা নির্দিষ্ট কিছু লেখা ও ভিডিয়ো গোপন করার নির্দেশও আদালত দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ঋতব্রত। সংশ্লিষ্ট সমাজমাধ্যমগুলিকেও ওই লেখা ও ভিডিয়ো গোপন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি ঋতব্রতর।
যদিও কারখানা নিয়ে কুণাল ঘোষের বক্তব্যের অন্য দিকও রয়েছে। তাঁর প্রশ্ন ছিল, ডানকুনির যে জমিতে কারখানা তৈরির কথা বলা হচ্ছে, সেখানে আদৌ কারখানা তৈরির অনুমতি রয়েছে কি না। জমিটি গুদামঘর হিসেবে অনুমোদিত ছিল কি না, প্রয়োজনীয় অনুমোদিত নকশা রয়েছে কি না এবং পরিবেশ সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়া হয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।

এই অভিযোগ-পাল্টা অভিযোগের আবহেই কুণালকে নিশানা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, এত বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করার পর নিজের বিরুদ্ধে আদালতের নির্দেশের কথাও কি তিনি প্রকাশ্যে বলবেন? তাঁর দাবি, রাজনৈতিক প্রচারের নামে মিথ্যা বা মানহানিকর বক্তব্য দেওয়া বন্ধ করা উচিত। ফলে কারখানা নিয়ে কুণালের তোলা প্রশ্নের পাল্টা এবার আদালতের নির্দেশের প্রসঙ্গ সামনে এনে তাঁকেই আক্রমণের নিশানায় আনলেন ঋতব্রত।

আরও পড়ুনঃ ভেঙে পড়া শিক্ষায় নতুন দিশা! সেন্ট্রাল স্কুলের ধাঁচে বাংলায় ‘সিএম শ্রী

