Bengal Liberty : বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে আর্থিক দুর্নীতি ও তোলাবাজির মামলায় বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। তদন্তে নেমে ১৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১৩ কোটি ৯০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে (Sabyasachi Dutta)। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ১৭ হাজার ২০০ মার্কিন ডলার। সোমবার সন্ধ্যায় সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে ইডি (Sabyasachi Dutta)।

৩১ জুলাইয়ের তল্লাশি থেকেই মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য (Sabyasachi Dutta)
ইডি জানিয়েছে, গত ৩১ জুলাই সব্যসাচী দত্ত এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ১৫টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। সেই অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন নথি খতিয়ে দেখেই ব্যাঙ্ক আমানত ও বিদেশি মুদ্রার হদিস মেলে বলে দাবি তদন্তকারী সংস্থার। ইডির বক্তব্য, বিভিন্ন আর্থিক দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জমা করা হয়েছিল বলে তদন্তে প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই ১৫০টি অ্যাকাউন্টে থাকা ১৩ কোটি ৯০ লক্ষ টাকা এবং ১৭ হাজার ২০০ মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।

তবে তদন্ত এখানেই শেষ নয়। ইডির দাবি, এর আগেও সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়ি থেকে বেশ কয়েক কোটি টাকা বাজারমূল্যের সোনার গয়না, একাধিক সম্পত্তির দলিল এবং ব্যাঙ্কে রাখা স্থায়ী আমানত বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে, তল্লাশি থেকে পাওয়া নথি এবং বাজেয়াপ্ত সম্পত্তির সূত্র ধরে আর্থিক লেনদেনের আরও গভীরে পৌঁছনোর চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। পুরো আর্থিক লেনদেনের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।
আরও খবর
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/10/mukul-roy/

