Bengal Liberty
হালিশহরের ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলাকে ঘিরে বিক্ষোভের ঘটনায় তীব্র নিন্দা জানাল বিজেপি। তবে এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা, পাথর বা চটি ছোড়ার ঘটনায় বিজেপির কোনও যোগ নেই। তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর কাদা ফেলা, পাথর ফেলা বা চটি ফেলার সঙ্গে দূর-দূরান্ত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কোনও সম্পর্ক নেই।’’

সমর্থন করে না বিজেপি Samik Bhattacharjee
হালিশহরের ঘটনাকে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বলে দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি, এটি দলের অভ্যন্তরীণ অসন্তোষের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। শমীকের কথায়, ‘‘এটা আসলে তৃণমূল বনাম জনতা এবং তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষোভের লড়াই।’’ রাজনৈতিক বিরোধ থাকলেও কোনও মহিলা নেত্রী বা কোনও রাজনৈতিক নেতার গাড়িতে হামলা, পাথর বা অন্য কোনও বস্তু ছোড়াকে বিজেপি সমর্থন করে না বলেও দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, ঘটনার প্রসঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্যে রাজনৈতিক হিংসার প্রসঙ্গ সামনে আনেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, যদি এমন ঘটনা সত্যিই ঘটে থাকে, তবে প্রশাসন বা পুলিশ নিজের মতো করে আইনি ব্যবস্থা নেবে।

