Sealdah Station
Sealdah Station

Sealdah Station : শিয়ালদহ ফুডপ্লাজায় আগুন! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Bengal Liberty : সোমবার সকালের ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনের ফুডপ্লাজায় খাবারের দোকানে আগুন (Sealdah Station)। সকাল ৯টা ১৪ মিনিট নাগাদ একটি দোকান থেকে আচমকাই ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও দোকানিদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে (Sealdah Station)। পাশাপাশি শুরু হয়েছে কুলিংয়ের কাজ।

Advertisement
Advertisement

ঘন ধোঁয়ায় ঢাকল স্টেশন (Sealdah Station)

খাবারের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে প্রথমে হইচই শুরু হয়ে যায় স্টেশন চত্বরে। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। খবর পাওয়ার পরই তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কাচ ভেঙে দোকানের ভিতরের ধোঁয়া বাইরে বের করার চেষ্টা করেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও। পরিস্থিতির উপর নজর রাখছেন রেল আধিকারিকরা। আপাতত আগুনের লেলিহান শিখা দেখা না গেলেও ধোঁয়ার দাপট রয়েছে। আগুন যাতে নতুন করে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য কুলিং প্রসেস চালানো হচ্ছে।

দমকল আধিকারিকদের বক্তব্যে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওই দোকানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পর্যাপ্ত জল পরিষেবাও পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলে দমকলের নিজস্ব জল ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণের কাজ চালাতে হচ্ছে। কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement

ফের প্রশ্নে অগ্নিনিরাপত্তা (Sealdah Station)

শিয়ালদহের এই ঘটনা নতুন করে শহরের অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। মাত্র কিছুদিন আগেই তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন আবাসিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিউ মার্কেটের একটি হোটেলে আগুনে আরও ৯ জনের মৃত্যু হয়। পরপর দুই অগ্নিকাণ্ডের আতঙ্কের মধ্যেই এ বার শিয়ালদহের মতো ব্যস্ত রেলস্টেশনে আগুন। এ দিনের ঘটনায় অবশ্য কোনও প্রাণহানির খবর নেই। তবে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে হাজার হাজার যাত্রীর ভিড়ে ঠাসা শিয়ালদহ স্টেশনে আগুন বড় বিপদের কারণ হতে পারত। বিশেষ করে আগুনের পাশাপাশি ঘন ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা ছিল।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় থাকা খাবারের দোকানগুলিতে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা কতটা যথাযথ? পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জল পরিষেবা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি। তারাপীঠ ও নিউ মার্কেটের পর শিয়ালদহের ঘটনা ফের বুঝিয়ে দিল, বড় বিপর্যয় ঘটার আগেই অগ্নিনিরাপত্তা নিয়ে আরও কড়া নজরদারি প্রয়োজন।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/30/suvendu-adhikari-139/

 

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury